শিরোনাম
হোয়াইট হাউস: মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে সৌদিতে আরামকো তেল স্থাপনায় ড্রোন হামলা: নিহত ২ জর্ডানে গির্জায় সশস্ত্র হামলায় অন্তত ১৭ জনের হতাহতের ঘটনা চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা রৌমারীতে ভাতিজার হামলায় চাচি নিহত, আহত ৩ কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট ঢাকা-নারিতা রুটে বিমানের দ্বিতীয় ফ্লাইট চালু ২৯ অক্টোবর আজ থেকে রাত আটটায় বন্ধ শপিং মল ও দোকানপাট কালিগঞ্জে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলে রাখার অভিযোগ,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
  • চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী

    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ-২৬০২-এর সমাপনী অনুষ্ঠান গত ২৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চার মাস মেয়াদি এই কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার নিজস্ব লবিতে একটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের এসআরএম টিমের প্রতিনিধি মোহাম্মদ জিসানুল ইসলাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্সটির সিনিয়র মেন্টর রিফাত হাসনাইন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক তথ্যপ্রযুক্তির যুগে টিকে থাকতে হলে শুধু ভিডিও এডিটিংয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না; তরুণদের একাধিক ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রথাগত একাডেমিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে ফ্রিল্যান্সিং, ব্যবসা কিংবা কর্মক্ষেত্রে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়ার নতুন পথ উন্মোচিত হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরএম টিমের প্রধান রাবেয়া বেগম লিপি। এ সময় রাবেয়া আক্তার নিশি বলেন, ভিডিও এডিটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ও মোশন গ্রাফিক্সের মতো সৃজনশীল শাখাগুলোতে দক্ষ হয়ে উঠতে পারলে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে পেশাগত জীবনে অনেক বেশি সফল হওয়ার সুযোগ পাবেন। তিনি শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে ক্রিয়েটিভ আইটির চলমান সব প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং করিমুল হাসান, মো. ইলিয়াস, সাইফুল ইসলাম রাজু, তনিমা ইসলাম, কাজী আরাফাত আবেদিন, তানজিব মোস্তফা ও মোহাম্মদ ইব্রাহিমসহ কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চট্টগ্রামে দক্ষ আইটি জনশক্তি তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

    আরও পড়ুন

    কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট
    নিরাপত্তা বাহিনীর পাহারায় সাজেক থেকে ফিরলেন তিন হাজার পর্যটক
    সাজেকে আটকে পড়া ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী
    সাজেকে পর্যটক উদ্ধারে অভিযানে নিরাপত্তা ঘটনায়, আহত সাত
    কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেল চারজনের, নিখোঁজ দুই
    সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলি: আটকা পড়ল পর্যটকবাহী গাড়ি
    সাজেকে আবার অবরোধ, মাঝপথে আটকা দুই হাজার পর্যটক