
মোঃ নাজমুল হক প্রধান :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড. জালাল উদ্দিনসহ ৪ জনের মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর-২০২৫) মতলব উত্তরের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির কাছ থেকে মনোনয়ন ফরম গুলো সংগ্রহ করেছেন নেতৃবৃন্দ।
বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ড. জালাল উদ্দিনের মনোনয়ন ফরম সংগ্রহ সংগ্রহ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজীসহ মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারে নাই বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দলীয় মনোনয়ন পত্র উঠাতে পেরে।
এবি পার্টির প্রার্থী রাশিদা আক্তারের মনোনয়ন ফরম সংগ্রহঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) থেকে প্রার্থিতা নিশ্চিত করলেন রাশিদা আক্তার। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি নিজে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এর আগে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া স্বাক্ষরিত মনোনয়নপত্রে তার নাম চূড়ান্ত করা হয়। দলের নিবন্ধন নম্বর ৫০ ব্যবহার করে ২৬১, চাঁদপুর-০২ আসন থেকে এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিদা আক্তার বলেন, এবি পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা জনসেবার মাধ্যমে সফল করতে চাই। এ এলাকার মানুষের সমস্যা সমাধান ও উন্নয়নের ধারা এগিয়ে নেওয়াই আমার প্রথম কাজ।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহঃ
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মো. এমরান হোসেন মিয়া’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম মোল্ল্যা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, পৌর ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুল হক মোল্লা, পৌর ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্র নেতা মো. আকাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় নেতারা আশা প্রকাশ করেন যে, চাঁদপুর-২ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমরান হোসেন মিয়া বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।
এলডিপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়া’র মনোনয়নপত্র সংগ্রহঃ
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়া’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার প্রতিনিধিরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. মহন বেপারী এবং ছেংগারচর পৌর গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া।
