শিরোনাম
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু জনগণের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি জামায়াত নেতা সেলিমের আহ্বান অ্যান্ডারসনকে অসম্মানজনক বিদায় জানিয়েছে ল্যাঙ্কশায়ার, ক্ষুব্ধ স্টুয়ার্ট ব্রড দীর্ঘ ১১ বছর পর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলল লিবিয়ার আকাশসীমা হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায়
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • জনগণের প্রত্যাশা শীর্ষ নেতৃত্বের কাছে সঠিকভাবে পৌঁছায়নি : প্রফেসর সরকার শামীম
  • জনগণের প্রত্যাশা শীর্ষ নেতৃত্বের কাছে সঠিকভাবে পৌঁছায়নি : প্রফেসর সরকার শামীম

    ধনাগোদা বার্তা.

    মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
    চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির দলীয় প্রার্থী পুনর্বিবেচনার (রিভিউ) দাবিতে হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে। বুধবার রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এই দাবি জোরালোভাবে তুলে ধরেন নেতাকর্মীরা।
    যদিও জনসভাটি আয়োজিত হয়েছিল ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে, তবে পুরো মাঠ জুড়ে ছিল প্রার্থী রিভিউয়ের স্লোগান, পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছাওয়া। ‘মতলবে দরকার শামীম সরকার’ স্লোগানে মুখরিত জনসভা।
    চাঁদপুর-২ আসনে প্রার্থী বাতিল করে পুনর্বিবেচনার দাবি জানিয়ে মঞ্চ ও মিছিলে স্লোগান ওঠে মতলবে দরকার শামীম সরকার। নেতাকর্মীরা রিভিউ দাবির পক্ষে ‘রিভিউ চাঁদপুর-২’ ফটো কার্ড উঁচিয়ে ধরেন। হাজারো নেতা–কর্মীর উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
    প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি আপনাদের কষ্টের কথা বুঝি। মতলবের প্রত্যেক মানুষের দাবি, প্রাথমিক মনোনয়নের রিভিউ হোক, পুনর্বিবেচনা হোক। জনগণের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি। আপনারা মতলবে আসুন, জনগণের ভাষা শুনুন, তাদের চাওয়া মূল্যায়ন করুন। নয়তো এই আসন হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা কোনোভাবেই এই আসন হারাতে চাই না।
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আনুগত্য জানিয়ে তিনি আরও বলেন, আমি আপনার নির্দেশনা অনুযায়ী মাঠে আছি। আপনার নির্দেশনা মেনে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো। তবে জনগণের প্রতি আমরা দায়বদ্ধ। জনগণ চাঁদপুর-২ আসনে রিভিউ চায় সেটি সম্মান করা জরুরি।
    জনসভা শেষে হাজারো নেতাকর্মী বিশাল মিছিল বের করেন। মিছিলটি রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে সাহেববাজারে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে নেতাকর্মীরা চাঁদপুর-২ আসনে রিভিউয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
    চাঁদপুর জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেনের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু ও ছাত্র নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শাহজাহান সরদার, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম মফিজুল ইসলাম, মতলব পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম মিয়াজি, তেজগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান প্রমুখ।
    জনগণের মতামত প্রতিফলিত করতে রিভিউ দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের মতামত প্রতিফলিত করেই যোগ্য নেতৃত্ব নির্বাচন করা দলের নীতি। তৃণমূলের প্রত্যাশা বিবেচনায় নিয়ে চাঁদপুর-২ আসনের দলীয় প্রার্থী রিভিউ করা সময়ের দাবি।
    নেতাকর্মীদের মতে, প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম মাঠে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও সংগঠিত নেতৃত্বের প্রতীক। তাই তৃণমূলের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে তাকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

    ছবি ক্যাপশন
    চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী রিভিউয়ের দাবিতে মতলব উত্তরে আয়োজিত জনসভায় ‘রিভিউ চাঁদপুর-২’ প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীদের ঢল। ইনসেটে বক্তব্য দিচ্ছেন প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)