
মোঃ নাজমুল প্রধান, মতলব উত্তর (চাঁদপুর)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটনে ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির মেঘনা সাফারী ও মোহনপুর পর্যটনে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট জেসমিন সুলতানার সার্বিক আয়োজনে মোহনপুর পর্যটন ও মেঘনা সাফারীতে দিনব্যাপী এই আনন্দ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বিচারপতি জাহিদ সারওয়ার কাজল, আমিনুল ইসলাম, চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, ঢাকা বারের সাবেক সভাপতি বোরহান উদ্দিন,আবু সাইদ সাগর, নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি আনিছুর রহমান দিপু, ঢাকা টেক্সেস বারের সাবেক সভাপতি এড. আব্বাস উদ্দিন, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার জেনারেল এড. আলি আকবর, চাঁদপুর বারের সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম চৌধুরী৷
অনুষ্ঠানের শুরুতে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনসহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটনের ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক কাজী আবু জাফর, নির্বাহী সম্পাদক কাজী মোহম্মদ হাবিবুর রহমান প্রমুখ৷
মধ্যাহ্নভোজের পর পর্যটনের এমপিএল কটেজে বিশ্রাম ও অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, বিচারপতি জাহিদ সারওয়ার কাজল, আমিনুল ইসলাম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, ঢাকা বারের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, আবু সাইদ সাগর, নারায়ণগঞ্জ বারের সাবেক সভাপতি এড. আনিছুর রহমান দিপু, ঢাকা।
