শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মতলবে যুবকের উপর অতর্কিত হামলার অভিযোগ
  • তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মতলবে যুবকের উপর অতর্কিত হামলার অভিযোগ

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলব দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
    শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ আশ্বিনপুর গ্রামের প্রধানীয়া বাড়ির সামনে (মতলব-গৌরিপুর) পেন্নাই সড়কে এ ঘটনাটি ঘটে।
    আহত যুবকের নাম আব্দুল্লাহ শাহরুক (১৭)। তিনি আশ্বিনপুর গ্রামের মোঃ হযরত আলী প্রধানের ছেলে।
    এ ঘটনায় বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার যুবক আব্দুল্লাহ শাহরুকের বাবা হযরত আলী প্রধান।
    আহত আব্দুল্লাহ শাহরুকের বাবা ও মামলার বাদী হযরত আলী প্রধান জানান, ঘটনার দিন রাতে একই এলাকার লিটন প্রধানের ছেলে মোঃ মারুফ প্রধান (২০) আমার বাড়ির উপর দিয়ে পিক-আপ ভ্যান গাড়ি নিয়ে তার বাড়িতে মালামাল নেওয়ার সময় আমার বসতবাড়ির টিনের (বাউন্ডারি) বেড়া ও সিমেন্টের পালা ভেঙ্গে ফেলে। এসময় বিষয়টি আমার ছেলে মারফকে জিজ্ঞাসা করলে মারুফ আমার ছেলের উপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ করে বাড়ি চলে যায়। পরবর্তীতে মারুফের নেতৃত্বে জয়নাল আবেদীনের ছেলে মো. রুহুল আমিন প্রধান, তার ছেলে জামাল প্রধানসহ ৮/১০ জন মিলে আমার বসতবাড়ির সামনে মতলব-গৌরিপুর সড়কের উপর আমার ছেলেকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আমার ছেলের মাথা, নাক ও মুখেসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় আমার ছেলের ডাক চিৎকারে আমি ও আমার স্ত্রী আমার ছেলেকে উদ্ধার করতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথাড়ি মারধর করে আমার স্ত্রীর শ্লীলতাহানি করে হামলাকারীরা। পরে আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমাদের হুমকি ধামকি দিয়ে চলে যায়। এসময় বাড়ির লোকজন আমার ছেলেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করায়। বর্তমানে আমার ছেলে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    এবিষয়ে অভিযুক্ত মারুফ প্রধানের ব্যবহৃত (01607546748) মোবাইল ফোনে কল দিলে সাগর নামে এক ব্যক্তি মারুফের মামা পরিচয়ে কল রিসিভ করেন। তবে মারুফ কোথায় আছে এবিষয়ে তিনি কোন তথ্য দিতে পারেননি।
    স্থানীয় বেশ কয়েকজন এলাকাবাসী জানান, মারুফ এলাকার কিশোর গ্যাং সদস্যদের সাথে চলাচল করেন। সে মাদকের সাথেও সম্পৃক্ত। সে প্রায় সময় এ ধরনের দূর্ঘটনা ঘটিয়ে থাকেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)