শিরোনাম
গাইবান্ধায় প্রেমঘটিত ঘটনায় কিশোর ও তরুণীর প্রাণহানি ট্রাইব্যুনালে ভার্চ্যুয়ালি যুক্ত জিয়াউল আহসান, শুনানিতে বিশেষ সুবিধা ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ বিদেশি বিনিয়োগ টানতে থাইল্যান্ডের পথ অনুসরণ করবে বাংলাদেশ? মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে বিএনপির সংবাদ সম্মেলন দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত টার্কিশ এয়ারলাইন্সের সেবা প্রচারে গলফহাউসের সঙ্গে সমঝোতা স্মারক সই নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান আসলাম চৌধুরীর আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে বিধিনিষেধ
  • প্রচ্ছদ
  • ঢাকা বিভাগ
  • দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত
  • দাউদকান্দিতে মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় স্বামী–স্ত্রী নিহত

    কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন উপজেলার জিংলাতলী গ্রামের দিনমজুর নজির মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৫৫)।

    দুর্ঘটনার বিবরণ

    জিংলাতলী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোহরাব হোসেন জানান, নজির মিয়ার গ্রাম থেকে তাঁর শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। আজ সকালে তিনি স্ত্রীর সঙ্গে হেঁটে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি দ্রুতগামী বাস তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

    পুলিশি পদক্ষেপ

    দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস জানান, দুর্ঘটনার পর স্বজনেরা লাশ দুটি বাড়ি নিয়ে যান। দাফনের প্রস্তুতি নেওয়ার সময় খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদনের জন্য মৃতদেহগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

    আরও পড়ুন

    ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ
    পুরান ঢাকার চকবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট
    রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ
    সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল
    ফতুল্লায় ঝোপের ভেতর মিলল তরুণীর হাত-পা বাঁধা অবস্থা
    সৌদি আরবে হুতি হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল
    সেনবাগে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক
    পাঁচবার ভিটেহারা সাহারার জিপিএ-৫ জয়ের অদম্য গল্প