শিরোনাম
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে বিধিনিষেধ
  • আজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে বিধিনিষেধ

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর সরকারি পর্যায়ে পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পেডাগজিক্যাল কাউন্সিলের অনুমোদনে আনা নতুন পোশাকবিধিতে সরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন পোশাক নিশ্চিত করার কথা বলা হয়েছে। সরকারের দাবি, এই বিধিনিষেধের লক্ষ্য হলো দেশটির ধর্মনিরপেক্ষ নীতি বজায় রাখা। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ সরব হয়ে উঠেছেন। বিভিন্ন স্কুলে হিজাব পরিহিত শিক্ষার্থী ও শিক্ষকদের ক্লাসে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এর প্রতিবাদে ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষিকাদের স্কুলে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। জাহরা হাসানোভা নামের এক শিক্ষিকা বলেন, তাকে স্কুলে হিজাব পরে আসার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, হিজাব ব্যক্তিগত পছন্দের বিষয়। কোনো একদিন যদি আমি এটি খুলতে চাই, সেটিও আমার নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত ছিল। তিনি বলেন, সত্যি বলতে, আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৬ শতাংশ মুসলিম।

    আজারবাইজানের সংবিধানে দেশটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হলেও একই সঙ্গে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া হয়েছে। সরকারের যুক্তি হলো, এই নতুন পোশাকবিধি শিক্ষকদের পেশাগত মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় ভূমিকা রাখবে। তবে সমালোচকরা বলছেন, ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের ওপর আঘাত আনা অগ্রহণযোগ্য। বিক্ষুব্ধরা জানিয়েছেন, হিজাবের কারণে কাউকে শিক্ষা ও কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করা উচিত নয়। কারাগার থেকেও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক পোলাদ আসলানোভ। ২০২০ সালে রাষ্ট্রদ্রোহের দায়ে ১১৩ বছরের কারাদণ্ড পাওয়া এই সাংবাদিক অনশন শুরু করেছেন। তার স্ত্রী গুলমিরা আসলানোভার মাধ্যমে পাঠানো বার্তায় তিনি জানিয়েছেন, সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে তিনি অনশন করছেন। সংবাদ সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এ ধরনের পোশাকবিধি শিক্ষকদের পেশাগত মান বজায় রাখতে সহায়তা করবে এবং স্কুলের জনসমক্ষে ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব ফেলবে। আসলানোভের স্ত্রী গুলমিরা আসলানোভার ফেসবুক পোস্টে প্রকাশিত এক বার্তায় তিনি লিখেছেন, কারাগারে বন্দি থাকা সত্ত্বেও আমার হাতে থাকা সংগ্রামের একমাত্র উপায় অনশন।

    এই ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে তুরস্ক পর্যন্ত। ইস্তাম্বুলে আজারবাইজানের কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীরা জড়ো হয়ে বাকুর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। অনেকেই এই ঘটনার সঙ্গে ১৯৯৭ সালে তুরস্কে হওয়া ‘উত্তরাধুনিক অভ্যুত্থান’-এর মিল খুঁজে পাচ্ছেন, যখন হিজাব পরিহিত নারীদের বিশ্ববিদ্যালয় ও সরকারি চাকরিতে নানাভাবে বাধা দেয়া হয়েছিল। তুরস্ক ও আজারবাইজান ঘনিষ্ঠ মিত্র হলেও এই বিক্ষোভ নিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন। নিউ আজারবাইজান পার্টির সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রায় বাইরের কারও হস্তক্ষেপ সহ্য করা হবে না। যদিও তিনি সরাসরি তুরস্কের নাম উল্লেখ করেননি, তবে বিশ্লেষকরা মনে করছেন এই বার্তাটি তুরস্কের প্রতিই ছিল। এর আগে ২৩শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান মুসলিম নারীদের প্রতি ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য রেখেছিলেন। এপিএ-এর তথ্যমতে, আজারবাইজানে বিশেষ সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাক পরার অনুমতি দেয়ার সুযোগ রাখা হয়েছে, তবে তা কঠোরভাবে পেডাগজিক্যাল কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত পোশাকের অধিকারের এই বিতর্ক আজারবাইজানে নতুন করে মেরুকরণ সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তকে ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত মাসে অনুমোদিত এক সংশোধনীর মাধ্যমে মুসলিম নারীদের মাথা ঢাকার পোশাক হিজাবকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি। এপিএর প্রতিবেদনে বলা হয়েছে, আজারবাইজানের জনগণের ‘ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় ও নৈতিক মূল্যবোধের’ প্রতিফলন ঘটে এমন পোশাক বিশেষ উদ্যাপনের সময় পরার অনুমতি দেয়া হতে পারে।

    আরও পড়ুন

    নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. মুহাম্মদ ইউনূস
    টানা তিন দিন রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
    রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে
    ইসরাইলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের ফ্লাইটে বাংলাদেশের পাইলট ও ক্রুদের
    হালাল অর্থনীতির পরিধি বাড়ছে বিনিয়োগ ও প্রযুক্তিতে
    এয়ারবাস এ৩৮০ দিয়ে বিলাসবহুল সেবায় প্রতিযোগিতায় তিন এয়ারলাইনস
    রিয়াদে দ্বিতীয় দিনের হামলায় এক পাকিস্তানি নিহত, আহত ১১
    সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের