শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • নারায়ণপুর বাজারের রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই >> Dhonagoda Barta
  • নারায়ণপুর বাজারের রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই >> Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    সামান্য বৃষ্টিতেই জনচলাচলের অনুপযোগী হয়ে যায় মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারের অভ্যন্তরীণ রাস্তাগুলো। যানবাহন পথচারী শিক্ষার্থী সকলেই চরম ভোগান্তিতে পড়েন বৃষ্টির এ সময়টাতে। নারায়ণপুর বাজারের প্রতিটা সড়কের বেহাল দশা যেন দেখার কেউ নেই । রাস্তাগুলোর পিচ নষ্ট হয়ে গেছে, ইট, পাথরের কণা উঠে গেছে। ছোট বড় গর্তে জমে থাকা বৃষ্টির পানির সাথে কাদা মাটি মিশ্রিত হয়ে নষ্ট করে দেয় পথচারী ক্রেতা সাধারণের জামা-কাপড়। এতে এই বাজারের প্রতি দিন দিন মানুষের আগ্রহ কমে যাচ্ছে বলে বিক্রেতাদের অভিযোগ।

    নারায়ণপুর বাজারের রাস্তার বেহাল দশার কারণে ক্রেতা-বিক্রেতার মতো স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও চরম বিড়ম্বনার শিকার হচ্ছে। কারণ নারায়ণপুর বাজারের উত্তর পাশে দু’টি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, বাজারের অভ্যন্তরে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, বাজারের দক্ষিণ পাশে নারায়ণপুর ডিগ্রি কলেজ এবং সামান্য দুরত্বে বাজারের দুই পাশে দু’টি ফাযিল মাদ্রাসাসহ একাধিক কওমী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিপুল পরিমাণ শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের নারায়ণপুর বাজারের অভ্যন্তরীণ রাস্তাগুলো ব্যবহার করে চলাচল করতে হয়। অনেক সময় শিক্ষার্থী এবং শিক্ষকের পরনের কাপড় বাজারের রাস্তায় চলাচলকারী সিএনজি অটোরিকশার চাকার পানিতে নষ্ট হয়ে যায়। এজন্য বাজার সংশ্লিষ্টদের নিকট শিক্ষার্থী ও ক্রেতা সাধারণের একান্ত দাবী, বাজারের রাস্তাগুলো যেন দ্রুত সংস্কার করা হয়।

    একই অভিযোগ বাজারের ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা এখানে ব্যাংক, বীমা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রতিটি দোকানে অর্থ বিনিয়োগ করেছেন। কিন্তু তাদের বক্তব্য হলো বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা সাধারণ বাজারের একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করে। যদি তারা তা না পায় তাহলে এই বাজারের প্রতি আগ্রহ হারাবে। বিশেষ করে বাজারের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত অভ্যন্তরীণ মূল এবং শাখা রাস্তাগুলোর সংস্কার করা একান্ত প্রয়োজন।

    অপরদিকে বাজারটির পানি নিষ্কাষনের জন্য বাজার সংলগ্ন বোয়ালজুড়ি খাল ও ছোট খাল থাকা সত্ত্বেও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বাজারের অভ্যন্তরে জলাবদ্ধতা তৈরি হয়। এর থেকে উত্তরণের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবী বাজারের ব্যবসায়ীদের।

    এ ব্যাপারে কথা হয় নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদারের সাথে। তিনি বলেন, বাজার উন্নয়নের জন্য আমার নিকট কোন ধরনের বরাদ্দ নেই। বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা পাহারাদারের বেতন দিতেই আমাকে হিমশিম খেতে হয়। তিনি আরও বলেন, নারায়ণপুর বাজারের যে অংশ যে ইউপি চেয়ারম্যানের আওতায় তিনি ঐ অংশের উন্নয়নের কাজ করবেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)