
সমির ভট্রাচার্য্য :
চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
গত ৫ নভেম্বর বিদ্যালয় প্রঙ্গনে প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন ও মাইনুল ইসলাম টিপুর
সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী নারায়নপুর পুপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান কাজী মোঃ শাহআলম, নারায়নপুর পুপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। আরো বক্তব্য রাখেন অভিবাভক সদস্য লোকমান হোসেন, নব নির্বাচিত অভিবাভক সদস্য নজরুল ইসলাম প্রমূখ । এ সময় অভিবাভক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা ।
অনুষ্ঠানের শুরুর আগে প্রায় ১০টি স্টলে পিঠা উৎসব অনুষ্টিত হয় । অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথী আমজাদ হোসেন ।
