শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • আইন-আদালত
  • নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান
  • নিরাপত্তা নিয়ে শঙ্কিত জিয়াউল আহসান

    আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংগঠিত আলোচিত গুম অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। প্রায় শতাধিক ব্যক্তির গুমের ঘটনায় দায়ের করা এই মামলায় এখন শুধু যুক্তিতর্ক বা আর্গুমেন্ট উপস্থাপন বাকি রয়েছে। এর পরই ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করবেন।

    বৃহস্পতিবার শুনানির সময় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জিয়াউল আহসান। তার অভিযোগ, কারাগার থেকে আদালতে যাতায়াতের সময় একটি প্রিজন ভ্যানে তাকে একাই আনা-নেওয়া করা হচ্ছে। তার দাবি, পথিমধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে এর দায় তার ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনা থাকতে পারে। তার বোন নাজনীন নাহার ও আইনজীবীদের মতে, এভাবে একা যাতায়াত করানো উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে বড় ধরনের নাশকতার ঝুঁকি রয়েছে। তারা একে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

    আসামিপক্ষের এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন পক্ষ থেকে ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এক সংবাদ সম্মেলনে দাবি করেন, রাষ্ট্রপক্ষ তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামির ভার্চ্যুয়াল শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নেই বলেও তিনি জানান।

    উল্লেখ্য, এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিয়াউল আহসানকে আদালতে আনার সময় সর্বোচ্চ সতর্কতায় বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া ব্যবহার করা হতো। এছাড়া এই ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানোর আবেদন করেছেন তার আইনজীবী। এই আবেদনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ই অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-২।

    আরও পড়ুন

    শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
    শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
    চট্টগ্রামে জনসমাগমে আলোচিত গুলিবর্ষণের এক বছর: অধরা সেই শুটার
    তাহসিফ সাউরি মৃত্যু: দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ
    নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট
    বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন সাবেক এমপি আখতারুজ্জামান
    বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ
    বিমানবন্দর কাণ্ড: জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান