শিরোনাম
গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু স্বয়ংক্রিয় কাজ করতে সক্ষম এআই এজেন্ট সবাইকে নিয়ে দেশ গড়তে চাই: রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরবাড়িতে জামাইয়ের প্রাণহানি ফ্রান্সে গভীর সংকটে মাখোঁ, রাজনৈতিক উত্থানের পথে লো পেন শাহজালাল বিমানবন্দরে ১৫০টি নতুন ট্রলি দিলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ কালিগঞ্জ কৃষ্ণনগরে পূজা মণ্ডপ পরিদর্শনে জেলার একমাত্র নারী ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রধানমন্ত্রীর সফরের আগে সৈয়দপুরে বালু দিয়ে ঢাকা হলো ময়লার
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ফ্রান্সে গভীর সংকটে মাখোঁ, রাজনৈতিক উত্থানের পথে লো পেন
  • ফ্রান্সে গভীর সংকটে মাখোঁ, রাজনৈতিক উত্থানের পথে লো পেন

    কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র নাগরিক অস্থিরতায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ক্ষমতার মেয়াদ কঠিন সংকটের মুখে পড়েছে। সামাজিক ক্ষোভ মোকাবিলায় হিমশিম খাচ্ছেন তিনি। সরকারের কাছে মানুষের দাবি মেটানোর মতো পর্যাপ্ত অর্থ নেই, রাজনৈতিক প্রভাবও কমে এসেছে, আর জনশৃঙ্খলার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে একজন নেতা হিসেবে মাখোঁর অসহায়ত্ব স্পষ্ট হয়েছে। মাখোঁর নেতৃত্বে ফ্রান্স রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে, তীব্র আর্থিক চাপের মুখে পড়েছে এবং এমন এক অস্থিরতা সামাল দিতে হিমশিম খাচ্ছে, যা রাষ্ট্রীয় কর্তৃত্বের সীমাবদ্ধতাও সামনে নিয়ে এসেছে। মাখোঁর এ দুরবস্থা ফ্রান্সের আরেক রাজনীতিকের রাজনৈতিক জীবনে সৌভাগ্য হয়ে উঠতে পারে। তাঁর সামনে পথ শুধু পরিষ্কারই হয়ে যায়নি; বরং ছয় লেনের মহাসড়ক তৈরি হয়ে গেছে।’।

    গত শনিবার ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় দোকানপাটে লুটপাট, ভবনে আগুন ও সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। প্রেসিডেন্টের মেয়াদের শেষ প্রান্তে এসে এই পরিস্থিতি তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, সাধারণ মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণের সামর্থ্য এখন আর মাখোঁ সরকারের নেই। ২০১৮-১৯ সালের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সময় পরিস্থিতি শান্ত করতে তিনি করছাড় ও ভর্তুকি বাবদ শতকোটি ইউরোর আর্থিক ছাড় দিয়েছিলেন, কিন্তু বর্তমানে সেই সুযোগ অত্যন্ত সীমিত। কারণ, দেশটির মানুষ সরকারের কাছ থেকে আরও বেশি কিছু চাইছে, অথচ সেই চাহিদা পূরণে বেশি ব্যয় করার সামর্থ্য এখন আর মাখোঁ সরকারের নেই।

    এক দশক আগে ক্ষমতায় আসার সময় মাখোঁ প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্রান্সের স্থবির রাজনীতি ও অর্থনীতিতে গতি আনবেন এবং দৃঢ় নেতৃত্ব দেবেন।

    কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হতে ছয় মাস বাকি থাকলেও, তিনি কার্যত একজন ক্ষমতাহীন নেতায় পরিণত হয়েছেন। ফ্রান্সের সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ এবং বিভক্ত পার্লামেন্ট পরিস্থিতিকে আরও জটিল করেছে। ২০২৪ সালের আগাম নির্বাচনে কোনো একক দল বা জোট সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় পার্লামেন্ট বর্তমানে তিনটি বিপরীতমুখী ব্লকে বিভক্ত হয়ে পড়েছে।

    মাখোঁর সাবেক রাজনৈতিক সহযোগীরাও এখন তাঁর কঠোর সমালোচনা করছেন। অনেকের মতে, ২০২৪ সালে অযৌক্তিকভাবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তই দেশের বর্তমান অচলাবস্থার মূল কারণ। সাবেক আইনপ্রণেতা লোয়িক কেরভ্রাঁ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এই শেষ সময়টা যেন এক দীর্ঘ যন্ত্রণা, যা মাখোঁর রাজনৈতিক অসহায়ত্ব ও ক্ষমতার পতনকে ফুটিয়ে তুলছে। পঞ্চম প্রজাতন্ত্রের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল।

    পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের আগুনে ঐতিহ্যবাহী সিটি হল ধ্বংসের মতো ঘটনাও ঘটেছে। সামগ্রিকভাবে, এই অস্থিরতার মধ্যে প্রায় ১২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    মাখোঁর এই দুরবস্থা কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির নেত্রী মেরিন লো পেনের জন্য বড় সুযোগ তৈরি করেছে। ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জনমত জরিপে তিনি এখন সবার চেয়ে এগিয়ে আছেন। জীবনযাত্রার মানের অবনতি নিয়ে জনগণের ক্ষোভ এবং আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ—উভয় ক্ষেত্রেই লো পেন লাভবান হচ্ছেন।

    মাখোঁর দলের সাবেক আইনপ্রণেতা জ্যঁ-বাতিস্ত মোরো রয়টার্সকে বলেন, লো পেনের এখন নির্বাচনী প্রচারের জন্য আর অর্থ খরচের প্রয়োজন নেই, কারণ পরিস্থিতি তাঁর জন্য একটি প্রশস্ত মহাসড়কের মতো পথ তৈরি করে দিয়েছে। গত রোববার এক ভিডিও বার্তায় লো পেন মাখোঁর সরকারকে ভেঙে পড়তে থাকা একটি শক্তি হিসেবে উল্লেখ করেন এবং নিজেকে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম নেতা হিসেবে উপস্থাপন করেছেন।

    আরও পড়ুন

    বিশ্বজ্বালানির দুই প্রবেশদ্বারে অস্থিরতা ও বাংলাদেশের করণীয়
    ভারতীয় বিমানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল পাকিস্তান
    নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্প, জেলেনস্কির অনাগ্রহ নিয়ে ক্ষোভ
    সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু
    ৯৯ বছর বয়সে বিমানের ডানায় দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন
    ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা: গ্রেপ্তার ১২০০
    ভারতে বিমান ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্রকে এক মাস সময় সুপ্রিম
    কলকাতার পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু