
মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রায় ৩০ জন। নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় বনপাড়ার বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন এবং নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন, মৃতদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ ও বিস্তারিত অনুসন্ধানের কাজ চলছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
