শিরোনাম
সৌদিতে ফ্লাইট বাতিল: বিপাকে ১৫ হাজার যাত্রী, বাড়ছে খরচ মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার ছারপোকার উপদ্রবে কোয়ান্টাসের ইতালি-অস্ট্রেলিয়া ফ্লাইট বাতিল সাংবাদিক বাবু বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন: মেয়র শাহাদাত বকশীগঞ্জে দশানী নদীতে অবৈধ বালু উত্তোলনে ড্রেজার জব্দ তিন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সহায়তায় দেশে ড্রোন তৈরির উদ্যোগ, চিন্তিত ভারত নিউইয়র্কে বাংলাদেশি পুলিশ সদস্যদের প্রশংসায় পুলিশ কমিশনার বিশেষ অভিযানের পরিকল্পনা নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কনটেইনারবাহী জাহাজ ডুবি
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার
  • মতলব বাজার বণিক সমিতির ইতিহাসে সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত মিনহাজ হোসেন মিনার

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    নিজস্ব প্রতিবেদক:
    চাঁদপুরের মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী সদস্য প্রার্থী মোঃ মিনহাজ হোসেন মিনার। সমিতির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সদস্য পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। ১০ অক্টোবর ২০২৬ ইং তারিখে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
    নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সদস্য পদে প্রার্থী ছিলেন ৮ জন। মোট ১ হাজার ৩২০ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৪৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিপুল ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন বিএ ডিগ্রিধারী মিনহাজ হোসেন মিনার।
    বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ মিনহাজ হোসেন মিনার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি নির্বাচনে তাঁকে সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করার জন্য মতলব বাজারের সম্মানিত ব্যবসায়ী, ভোটার, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও ভালোবাসাকে পুঁজি করে মতলব বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সমিতির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
    তরুণ বয়সে এ বিজয়কে তিনি দায়িত্ব ও আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন। ব্যবসায়ী সমাজের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    আরও পড়ুন

    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
    কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
    মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও
    সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ
    কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা
    চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয়
    কালিগঞ্জে মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা ও মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন