৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন কালিগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা মূলক সভা আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং চাঁদপুরে সুরধ্বনি একাডেমীর আহ্বায়ক হাফেজ আহমেদ:সচিব অমরেশ দত্ত জয় কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল
  • চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    ছবিঃ চাঁদপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে মতলব দক্ষিণে ছাত্রদলের আনন্দ মিছিল।

    মতলব প্রতিনিধি : আগামী ১৬ মে চাঁদপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন এবং নবগঠিত চাঁদপুর জেলা ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে মতলব দক্ষিণে আনন্দ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

    বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল, মতলব পৌর ছাত্রদল এবং মতলব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মতলব বাজারের সিঙ্গাপুর প্লাজার সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মতলব মেক্সি স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
    মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রানা প্রধান।
    এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারী প্রমুখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান, সাধারণ সম্পাদক মাদুদ রানা, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরণসহ মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
    বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে। একই সঙ্গে নবগঠিত জেলা ছাত্রদলের কমিটি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

    আরও পড়ুন

    সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব এর কমিটি গঠন
    আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম ঠেকাতে মাঠে নামছেন ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াস আলী
    সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে যুবদলের প্রতিবাদ মিছিল
    কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
    চাঁদপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার
    জনপ্রিয়তায় এগিয়ে সাবিনা ইয়াছমিন — জনসেবার মাধ্যমে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করতে চান
    সাতক্ষীরার কালিগঞ্জে বেড়েছে উল্লেখযোগ্য ভাবে লোডশেডিং
    কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে মতবিনিময়