শিরোনাম
পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক সিলেট টেস্টে চোট পাওয়া সাদমান প্রথম ইনিংসে থাকছেন না আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত চালু হোক প্যারিস-ঢাকা ফ্লাইট: প্রবাসীদের আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সরকারের সমালোচনায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মির্জাপুরের ঘনিষ্ঠ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক
  • বিএনপি নেতা হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা এনামুল হক

    কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদকে কুপিয়ে জখমের অভিযোগে দায়ের করা একটি মামলায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ নভেম্বর শুনানির পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।

    ঘটনার সূত্রপাত চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। সেদিন বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ সুলতান আহমেদ এবং তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সুলতান আহমেদ গত ১৫ ফেব্রুয়ারি বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজকে প্রধান করে রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন।

    এদিকে, এ ঘটনার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে একই দিনে এনামুল হক সবুজ ও তার ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুলতান আহমেদকে প্রধান আসামি করে পাল্টা মামলা দায়ের করেছিলেন এনামুল হক সবুজ। মামলার আইনি প্রক্রিয়া সম্পর্কে আইনজীবী ফারুক আহমেদ জানান, মারামারির এই ঘটনায় ৩২৬ ও ৩২৭ ধারায় মামলাটি দায়ের হয়েছে, যা সাধারণত জামিন অযোগ্য। দুই পক্ষের মধ্যে আপসের চেষ্টা থাকলেও আদালত তাকে জামিন দেননি।

    এ বিষয়ে বাকশিমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীন জানান, স্থানীয় পর্যায়ে রেলওয়ের সরকারি জায়গা বা মাটিকাটা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় উভয় পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করেছে। এদিকে, কারাগারে থাকায় বর্তমান পরিস্থিতির বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা এনামুল হক সবুজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, আহত সুলতান আহমেদ বাকশিমূল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

    আরও পড়ুন

    সিডিএ স্কুলে ইংরেজি মাধ্যম বন্ধের সিদ্ধান্তে উদ্বিগ্ন অভিভাবক
    মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন কুমিল্লার তরুণ শাহাদাত
    কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজে ১৫৫৮ পর্যটকের যাত্রা
    শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে
    সীতাকুণ্ডে শিক্ষার্থী প্রাণহানির পর ফুটওভারব্রিজের উদ্যোগ জেলা প্রশাসনের
    গোপন বৈঠকে গ্রেপ্তার পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম
    না ফেরার দেশে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লায়ন কুতুব উদ্দিন
    আবুধাবিতে কর্মস্থলে প্রাণ হারালেন চট্টগ্রামের প্রবাসী যুবক পুলক