শিরোনাম
হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • ফ্রেন্ডস জোন সোসাইটির শীতবস্ত্র বিতরণ – ধনাগোদা বার্তা
  • ফ্রেন্ডস জোন সোসাইটির শীতবস্ত্র বিতরণ – ধনাগোদা বার্তা

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ( চাঁদপুর) সংবাদদাতাঃ

    মতলব দক্ষিণের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    আজ ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

    মতলব সরকারি কলেজের অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য উম্মে হাবীবার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষিকা ইয়াছমিন আক্তার পলি, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ। পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের সদস্য আঃ মতিন ও গীতা পাঠ করেন সদস্য রুদ্র ঘোষ।

    এ সময় শিক্ষক ও সাংবাদিক আক্তার হোসেন, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, সাংবাদিক ও উদ্যোক্তা আশরাফুল জাহান শাওলিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

    সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ বলেন, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠান লগ্ন থেকে ফ্রী ব্লাড ক্যাম্পেইন, মানবতার দেওয়াল স্থাপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা, করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, ময়লার জন্য ঝুড়ির ব্যবস্থাসহ নানাবিধ কাজে নিজেদের সংপৃক্ত রেখেছি। ভবিষ্যতে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কাজ চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)