শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, কালিগঞ্জ (সাতক্ষীরা):

    হাত ধোয়ার নায়ক হোন” সাতক্ষীরার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী।অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ,কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী আশরাফুল ইসলাম, আকরাম হোসেন ও অটল সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, “হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর গুরুত্ব অপরিসীম।সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবাণু, সংক্রমণ ও নানাবিধ রোগ থেকে রক্ষা করে। একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।” এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। শিশুদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য নানা পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতীকী হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই পারে একটি রোগমুক্ত সমাজ গড়ে তুলতে।”“হাত ধোয়ার নায়ক হোন, ”— এই স্লোগান নিয়ে কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠানটি পরিণত হয় সচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষার এক প্রাণবন্ত উৎসবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,