শিরোনাম
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দুই দিনেই কোটি ভিউ পার করল অপূর্ব-নীহার নতুন নাটক আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক অর্থসচিব পদে খায়েরুজ্জামান মজুমদার সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জাতিসংঘ মহাসচিবের চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • ভোটগ্রহণের ৬ দিন আগেই ভোট বর্জন
  • ভোটগ্রহণের ৬ দিন আগেই ভোট বর্জন

    ধনাগোদা বার্তা.

    চাঁদপুরের মতলব পৌরসভা ভোটের ৬ দিন আগেই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল। ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে তিনি এই ঘোষণা দেন।

    লিখিত বক্তব্য মেয়র প্রার্থী এনামুল হক বাদল বলেন, আমি দল এবং দলের প্রতীকের প্রতি সম্মান রেখে অনেক বাধা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু নির্বাচনের প্রথম থেকেই নির্বাচন কমিশন ও প্রশাসন আমাকে অসহযোগিতা করে আসছে। তাছাড়া সরকার দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌরসভার প্রতিটি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রতিদিন দলীয় নেতাকর্মীদের হুমকি-ধমকি এবং নির্বাচনী কর্মকাণ্ডে বাধা প্রদানসহ নেতাকর্মীদের এলাকা ছাড়ার হুমকি প্রদান করছে। তাছাড়া নির্বাচনের প্রচারণার প্রথম দিন থেকে আমার নির্বাচনী পোস্টার প্রকাশ্য ছিঁড়ে ফেলে আগুন ধড়িয়ে দেওয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, এ বিষয়ে আমি নির্বাচন কর্মকর্তা, রিটানিং অফিসার, প্রধান নির্বাচন কমিশনার বরাবার ১০টি অভিযোগ করার পরও কোন প্রতিকার পাইনি। নির্বাচনের প্রচাারণা করতে গিয়ে মুন্সিরহাট ও জাফরিয়া এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। উল্লেখিত বিষয়েও অভিযোগ করে কোন প্রতিকার পাইনি।

    তাই রিটানিং অফিসার ও প্রশাসনের অসহযোগিতা এবং সরকার দলীয় অব্যাহত হুমকি ধমকি, হামলা মামলায় জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিএনপি তথা ধানের শীষের কর্মী সমর্থকদের রক্ষা করার জন্য সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে এক তরফা প্রহসনের নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

    প্রসঙ্গত, আসন্ন মতলব পৌরসভা নির্বাচনে আমি বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এনামুল হক বাদল বর্তমানে উপজেলা বিএনপির সভাপতি। তিনি বিগত ৩ বার নির্বাচনে অংশগ্রহণ করে ২ বার মতলব পৌবসভার মেয়র নির্বাচিন হন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,