১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে এতিমের চাল হরিলুট  অর্ধেকই উধাও সাতক্ষীরা কালিগঞ্জের পশ্চিম নারায়ণপুরে ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন
  • মতলবে উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, নিম্নমানের কাজের সুযোগ নেই: মো জালাল উদ্দীন

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ভাঙন কবলিত স্থানকে আরও টেকসই ও মজবুত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনোভাবেই নিম্নমানের কাজ করতে দেওয়া হবে না। কেউ নিম্নমানের কাজ করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চাঁদপুরের মতলব সেতুর ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে সেতু সংলগ্ন এলাকায় মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনের মালিক ও চালকদের সমস্যা নিরসনের লক্ষ্যে বৈঠকে তিনি এ সব বলেন।

    ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উন্নয়ন হতে হবে টেকসই ও জনবান্ধব, যেখানে নিম্নমানের কাজের কোনো সুযোগ নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা, কঠোর মনিটরিং এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

    ড. জালাল উদ্দিন বলেন, জনগণের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের প্রকল্প সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কল্যাণে বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

    এসময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী অফিসার কে এম ইশমাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান’সহ দলীয় নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে এতিমখানার চাল কেলেঙ্কারি: সংবাদ প্রকাশের পর টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
    ধারাবাহিক সাফল্যে অনন্য কেএফটি কলেজিয়েট স্কুল: শিক্ষা, বিজ্ঞান, উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল অর্জন
    কালিগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ হামিদ আটক
    কালিগঞ্জের হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর
    ১ নং গজরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় শাহ আলম লস্কর