শিরোনাম
জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের পাট
  • মতলবে দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের পাট

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ১শত মণ পাট। এতে কৃষক সেলিম মোল্লার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানায় সে।

    সরেজমিনে জানা যায়, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের মিয়া বাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন কৃষক সেলিম মোল্লা। এটি তার শ্বশুর বাড়ি। শশুর এবং এলাকার অন্যান্য লোকদের কৃষি জমি লিজ নিয়ে পাট চাষ করে কৃষক সেলিম। আর সেই পার্ট সংগ্রহ করে বসত বাড়ির পাশে একটি ঘরে গুদামজাত করে রেখেছিলেন তিনি। আর সেই পাটের গুদাম ঘরে শুক্রবার (১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।

    কৃষক সেলিম মোল্লা স্ত্রী জোসনা বেগম জানান, ঘটনার রাতে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। রাত আনুমানিক বারোটার দিকে উজ্জ্বল আলো দেখে ঘর থেকে বের হয়ে দেখি পাটের ঘরে আগুন জ্বলছে। আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

    সেলিম মোল্লা বলেন, কে বা কারা আমার পাটের গুদামে আগুন দিয়েছে তা আমার জানা নেই। অন্যের জমি লিজ নিয়ে কৃষি কাজ করছি, অগ্নিকাণ্ডে আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অধিক ক্ষতি হয়েছে। এঘটনায় আমি মতলব দক্ষিণ থানা একটি লিখিত অভিযোগ করেছি।

    ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে সকালে পরিদর্শনে গিয়েছি এবং ক্ষতিগ্রস্ত কৃষক কে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে।

    থানার ওসি (তদন্ত) মফিজুল ইসলাম জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সেলিম মোল্লার গুদামঘর পরিদর্শন করেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি, তবে চেষ্টা চলছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)