
সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সদস্য প্রয়াত মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু চৌধুরী’র ছবি এঁকে আলাচনায় এসেছেন, মতলবের কৃতি সন্তান চিত্রশিল্পী তানভীর মাহমুদ পরাগ।
২৬ জানুয়ারী শুক্রবার ঐতিহ্যবাহী মতলব নিউ হোস্টেল মাঠের দেয়ালে তার এই ছবিটি ফুঁটিয়ে তুলতে দেখা যায়।
চিত্রশিল্পী পরাগ বলেন, আমি ছোট বেলা থেকেই রং তুলি নিয়ে ছবি আঁকার সাথে জড়িত। বিগত কয়েক বছর ধরে আমি দেয়াল অংকন করি। হাতের সঠিক চলন আর চোখের নিখুঁত নিশানা করতে পারলেই ছবি আঁকা সহজ। প্রয়াত দিপু ভাই আমার পছন্দনীয় ব্যক্তিত্ব। ভাইয়ের অবয়ব আঁকার বিয়ষে আমার সাথে যোগাযোগ করলে, অনেক আনন্দ নিয়ে ভাইকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ইচ্ছে আছে এভাবেই সমাজের সকল চিত্র আমার হাতে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলবো।
ক্রীড়াপ্রেমী রাকিবুল ইসলাম রাফিম বলেন, মতলব পৌরসভাস্থ ৩নং ওয়ার্ড কলাদী গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ সালাউদ্দিন আহমেদের দ্বিতীয় সন্তান এই পরাগ। বর্তমানে সে ঢাকা আর্ট কলেজে অনার্স ২য় বর্ষে চারুকলা ডিপার্টমেন্টের অধ্যয়ন করার পাশাপাশি স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির ড্রইং শিক্ষক হিসেবে কর্মরত আছেন। রং তুলির আঁচড়ে ৭ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের এই ছবিটি ফুটিয়ে তুলতে তাঁর ২দিন সময় লেগেছে। তাঁর আঁকার হাত ভালো, সে এর আগেও সামাজিক নানা অনুষ্ঠানে রং তুলির আঁচড়ে দেয়ালে সুন্দর সুন্দর ছবি এঁকেছে।
টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন প্রয়াত নেতা দিপু চৌধুরীর স্মরণে বলেন, তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী, যুব সমাজের অহংকার ও জনপ্রিয় নেতা। তাই নেতাকে স্মরণীয় করার উদ্দেশ্যে এই স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। যথাপোযুক্ত পরিকল্পনায় টুর্ণামেন্টের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে সংশ্লিষ্ট চিত্রশিল্পী ও আয়োজকদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।
টুর্ণামেন্ট কমিটির আয়োজক ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তৌসিফ মোল্লা বলেন, প্রিয় দিপু ভাই ছিলেন যুব সমাজের অহংকার ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। দিপু ভাইয়ের মৃত্যু নাই, চাঁদপুর-২ আসনে হাজার হাজার কর্মীর মাঝে দিপু ভাই চিরজীবন বেঁচে থাকবেন। আমরা প্রতি বছর এমন টূর্ণামেন্টের আয়োজন করে প্রিয় দিপু ভাইকে জনমনে স্মরণীয় করে রাখব। ছোট ভাই পরাগ ছবি আঁকায় পারদর্শী, তাই তাকে স্থানীয় চিত্রশীল্পী হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে।
এদিকে পিতার ছবি দেয়ালে অঙ্কনের খবর পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন, প্রয়াত মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি।
তিনি বলেন, আমার বাবা একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব ছিলেন। যুব সমাজকে নিয়ে আমার বাবা সর্বদা অগ্রগামী কাজ করেছেন। মাঠে বাবার প্রিয়মুখ দেখে আমি সত্যি আনন্দিত ও আপ্লুত। তাই এই চিত্রশিল্পী পরাগসহ টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও আয়োজক সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য যে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (এমপি) বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী
মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু স্মৃতি গোল্ড কাপ কিক্রেট টুর্ণামেন্টে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন, আয়োজক মাহাবুব আলম রাসেল, সাকিব চৌধুরী, রাথীন সারোয়ার, রাজিব আহসান, তুরাগ, রনি চৌধুরী, মিথুন, অনিক খান, সোহান প্রমুখ।
উক্ত টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি ৩ হাজার ১টাকা। প্রাথমিক ১৬টি খেলায় মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। ৫ ফেব্রুয়ারী উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
