
সমির ভট্রচার্য্য :
চাঁদপুরের মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের মিয়াজী বাড়ীর বিজিপির কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনের বসতঘরে গত ১০ জুলাই রাতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে । এ বিষয়ে মতলব দক্ষিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
সরজমিনে জানাযায় গত ১০ জুলাই রাতে ওই বাড়ীর আমজাদ হোসেনের ঘরে সিঁদকেটে ঘরে প্রবেশ করে চুরের দল । এ সময় কাঠের ওভারড্রয়ারের তালা ভেংগে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও দুইটি এনডুয়েট মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল ।
আমজাদ হোসেনের স্ত্রীর নাসরিন বেগম বলেন রাত তিনটার সময় ঘরে শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে দেখি ড্রয়ার খোলা পরে দেখি আমার আড়াই লক্ষ টাকা ও দুইটি মোবাইল নিয়ে গেছে । তিনি আরো বলেন আমি গরু কিনতে কিস্তি উঠাইছি । এ ঘটনায় তার ছেলে রায়হান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
মতলব দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
