
সমির ভট্রাচার্য্য :
পানির পাম্পের মোটরে বিদুৎ সংযোগ দিতে গিয়ে শাহআলম পাটোয়ারী (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি বিদু্ৎপৃষ্টে মারা গেছে । এ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
সরপজমিনে জানা যায়,আজ ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শাহআলম পাটোয়ারী উপজেলার খর্গপুর গ্রামের বজলুর রহমান মিয়াজীর বাড়ীতে পানির মোটরের সংযোগ দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়। তার পিতার নাম সফিকুল পাটোয়ারী ।
ওই সময় বাড়ীর ও আশপাশের লোকজন তাকে উদ্বার করে নারায়নপুর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার মৃত্যুর খবর এলাকা ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তাঁর ৯ বছর ও চার বছরের দুইটি ছেলে রয়েছে।
এলাকাবাসী জানান, শাহআলম এক সময় প্রবাসে থাকতেন। দেশে আসার পর থেকে প্রায় ২০ বছরেরও বেশী সময় ধরে এলাকায় বিদ্যুতের কাজ করতো। সে খুব ভাল মানুষ ছিলেন, যে কোন মানুষের বিদ্যুতের সমস্যায় এগিয়ে আসতো । বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় ।
