শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪
  • মতলবে ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৪

    ধনাগোদা বার্তা.

     

    মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতাঃ

    সোমবার গভীর রাতে মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউনিয়নের মিরামা গ্রামে এক ব্যবসায়ীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতদের হামলায় বাড়ির মালিক ইসমাইল তালুকদার (৫৫), তার স্ত্রী ফাতেমা আক্তার বিউটি (৪৫) ছেলে বাধন (১৪) ও ববি ( ৫) আহত হয়েছে ।

    জানা যায়, সোমবার রাত দুইটার দিকে ১৫/২০ জনের একদল মুখোশধারী ডাকার মিরামা তালুকদার বাড়ির ইসমাইল তালুকদারের বাড়ির প্রধান গেইট কেটে বাড়িতে ঢুকে। পরে সংঘবদ্ধ ডাকাতদল থানা পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী ও তার স্ত্রী সন্তানকে অস্ত্রের মুখে বেঁধে আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার নগদ অর্থ কাপড়-চোপড় সহ ১০ লক্ষ টাকার মালামাল লুট করে। স্বর্ণের কথা বলতে না চাইলে ডাকাতদল তার স্ত্রী ফাতেমা আক্তার বিউটি কে প্রচণ্ড আঘাত করে। প্রায় দুই ঘন্টা ডাকাতদল ঘরে অবস্থান করে। পরে সবাইকে বাঁধা অবস্থায় ফেলে রেখে ডাকাতদল পালিয়ে যায়।

     

    এখনো থানা পুলিশ ঘটনাস্থলে আসেনি।এলাকানাসী জানায়, এ ঘটমায় স্থানীয় অপরাধ চক্রের যোগসূত্র থাকতে পারে।

     

    ব্যবসায়ি ইসমাইল হোসেন তালুকদার বলেন,আমার বাড়ির ক্যাসিগেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। আমাকে ও আমার স্ত্রী সন্তানকে বেধে এক কক্ষে আটকে রাখে। পরে অস্ত্রের মুখে মেরে ফেলার হুমকি দিয়ে চাবি নেয় ও ঘরের যা কিছু আছে সব লুটে নেয়। চাবি দিয়ে খুলতে না পেরে সবকিছু ভেঙে তছনছ করে চলে যায়।

     

    ইউপি সদস্য মোঃ সুরুজ্জামান ও মহিলা সদস্য রানু বেগম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বাড়িতে যান।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)