শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র লাইফ সাপোর্টে, দোয়া কামনা
  • মতলবে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র লাইফ সাপোর্টে, দোয়া কামনা

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত নাগাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সিয়াম(১৩) এর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সিয়ামের আঙ্কেল (খালু) সাংবাদিক মাহফুজ মল্লিক।

     

    সিয়াম গত ১৩ আগস্ট বিকালে মতলবের নাগদা এলাকায় বিদ্যুতের সাব স্টেশনের নিকট ট্রাক-বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ মারাত্মক আহত হয়। তার বাবা মোঃ মোস্তফা কামাল।তিনি ফায়ার স্টেশনে চাকরী করেন।বর্তমানে কুমিল্লার একটি ইউনিটে ফায়ারম্যান হিসেবে কর্মরত আছেন।

     

    সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত সিয়ামকে প্রথমে চাঁদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে সিট না পাওয়ায় ওইদিন রাতেই সিয়ামকে মহাখালী ইউনিভার্সেল প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এবং পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।পরদিন ১৪ আগস্ট বিকাল সাড়ে তিনটায় তার মাথার অপারেশন সফল ভাবে করা হয়। অপারেশন করে তার মাথার ভেঙে যাওয়া হাড়গুলো আলাদা করে ব্যান্ডেজ করা হয় । দীর্ঘ ৪ দিন ওই হাসপাতালে থাকার পর সিয়ামের জ্ঞান ফিরে না আসায় আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে ওই ভবনের দ্বিতীয় তলায় আইসিইউ বিভাগে লাইফ সাপোর্ট জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে সিয়াম।

     

    দূর্ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও জ্ঞান ফিরেনি তার।তবে তার রক্ত চলাচল স্বাভাবিক রয়েছে এবং হাত-পা হালকা নড়াচড়া করে। কিন্তু জ্ঞান ফিরে না আসায় পরিবারের লোকজন, আ্ত্বীয় স্বজন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দুঃচিন্তায় রয়েছেন।সিয়ামের জ্ঞান ফিরে আসা এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন সিয়ামের পরিবারের সদস্যরা।

     

     

    ক্যাপশন: লাইফ সাপোর্টে হাসপাতালের বিছানায় সিয়াম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)