শিরোনাম
পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে কয়েক শতাধীক সনাতন ধর্মী যোগ দিলেন বিএনপিতে
  • মতলব উত্তরে কয়েক শতাধীক সনাতন ধর্মী যোগ দিলেন বিএনপিতে

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক, মতলব চাঁদপুর প্রতিনিধি :

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে কয়েক শতাধীক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ বিএনপিতে যোগদান করেছেন।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার এখলাছপুর ইউনিয়নে ও যোগদান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

    এ সময় বিএনপিতে যোগদান অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নারীর-পুরুষদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।

    যোগদান সভায় বলারাম গোস্বামী বলেন, আমারা এখানে কয়েক শতাধীক হিন্দু সম্প্রদায়ের লোক আছি, আমরা ড. জালাল উদ্দিনের হাত ধরে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলাম। আমরা কথা দিচ্ছি একশ’ শতাংশ ভোট বিএনপিতে দিয়ে প্রিয়নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব। বিএনপি নেতা জালাল ভাই কথা দিয়েছেন, আমাদের সুখে-দু:খে এবং বিপদে তিনি পাশে থাকবেন।

    বলারাম গোস্বামীর বক্তব্যে স্লোগান দেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। এ সময় যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীরা স্লোগানে, স্লোগানে আয়োজিত অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন।

    অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকব। আপনাদের নিরাপত্তার দায়িত্ব দলের পক্ষ থেকে আমি গ্রহণ করছি। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

    এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুয়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কিএনপি নেতা আলমগীর সরকার, সহ সভাপতি আ. গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)