
নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ঠেটালীয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও লালন ভক্ত মোঃ দেলোয়ার হোসেন প্রধান বয়স (৭২) বছর তিনি ৩১ আগষ্ট রবিবার ভোর ৫ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না,,রাজেউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩ বোন, ২ ভাই, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আছর নামাজ বাদ দক্ষিণ ঠেটালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন মাওলানা রবিউল আউয়াল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাইয়ূম খান, মরহুমের ছোট ভাই মতলব সাততলা ও ঠেটালীয়ায় অবস্থিত শাহ সলেমান ফিলিং স্টেশন এর সত্ত্বাধিকারী লেয়াকত আলী প্রধান ও মরহুমের ছেলে শাহাদাৎ হোসেন প্রধান। মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন মিজানুর রহমান খাঁন কবির হোসেন মাষ্টার, সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, প্যানেল চেয়ারম্যান সাংবাদিক গোলাম নবী খোকন, কবির হোসেন মজুমদার, ইউপি সদস্য জসিমউদ্দিন চৌধুরী, আলী আহাম্মদ সরকার, শাহ আলম সরকার, নুরু চৌধুরী, আব্দুল কাদির, হিমেল মিয়া বেপারী, ডাঃ খোরশেদ আলম, মোফাজ্জল হোসেন বিএসসি, কাজী সালাউদ্দিন, সাংবাদিক আতিকুর রহমান দুলাল, আবুল বাসার প্রধান, সাবেক মেম্বার মাহফুজুর রহমান সিপাই, সিরাজুল ইসলাম মিজি, গোলাম ছারোয়ার জলফু,মনির হোসেন বেপারী, গোলাম রাব্বানী জিসান, মতলব দক্ষিণ থেকে মোজাম্মেল হক প্রধান, আমির খসরু, মনির হোসেন বেপারী, সাংবাদিক লোমান হাবিব, সাংবাদিক কাজী নজরুল, সহ অসংখ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও লালন ভক্তবৃন্দ জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
