• প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তরে সুজাতপুর বাজারস্থ সেলফি রেস্টুরেন্টের ৩২ ইঞ্চি এলইডি টিভি পেলেন মো: রাসেল
  • মতলব উত্তরে সুজাতপুর বাজারস্থ সেলফি রেস্টুরেন্টের ৩২ ইঞ্চি এলইডি টিভি পেলেন মো: রাসেল

    ধনাগোদা বার্তা.

     

    নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত সেলফি রেস্টুরেন্ট একটি অভিজাত খাবারের দোকান। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পহেলা মে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ জন বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদেরকে ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, আয়রন সহ আকর্ষণীয় ২০ টি পুরস্কার দেওয়া হয়।

    উল্লেখ্য, পুরো এপ্রিল মাস জুড়ে গ্রাহকার ২০০ টাকার খাবার খেয়ে একটি কুপন পেয়েছেন যা লটারীতে ব্যবহৃত হয়েছে।

    আজ রেফেল ড্রতে প্রথম পুরস্কার পেলেন ছোট কিনারচক গ্রামের মোঃ রাসেল (পিতা মৃত ইয়াকুব আলী)। ২য় পুরস্কার পেলেন কলস ভাঙা গ্রামের রোকসানা বেগম (পিতা – মিরাজ মোল্লা)।

    সেলফি রেস্টুরেন্টের কর্ণধার মো: রশিদ প্রধান বলেন গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান বিবেচ্য। আর আমাদের লাভের একটা অংশ গ্রাহকদের সাথে শেয়ার করেছি। এই ধরনের কার্যক্রম আরো নেওয়া হবে ইনশাআল্লাহ। সুজাতপুর বাজারটি জমজমাট হোক, এটাই একান্তভাবে আমি চাই, এই জন্যই এই ধরনের আয়োজন।

    এদিকে, বাজার কমিটি ও উপস্থিত গ্রাহক ও পুরস্কার বিজয়ীরা সেলফি রেস্টুরেন্ট এর এই কার্যক্রম এর খুব প্রশংসা করেন। সেইসাথে সেলফি রেস্টুরেন্ট এর খাবার এর মানেরও উচ্চ প্রশংসা করেন।

    অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সুজাতপুর বাজার কমিটির সভাপতি মোঃ রোকনউদ্দিন মুন্সী, সেক্রেটারি মো: সজীব পাটোয়ারী, দপ্তর সম্পাদক ইব্রাহিম প্রধান, বাজার মালিক এরফান কাজী, ইলিয়াছ দর্জী, সুজাতপুর বাজার মসজিদ এর সেক্রেটারি মোস্তফা সরকার সহ আরো অনেকে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)