• প্রচ্ছদ
  • অর্থনীতি
  • দেশের বাজারে সোনার দাম ভরিতে ১৬৩৩ টাকা কমল
  • দেশের বাজারে সোনার দাম ভরিতে ১৬৩৩ টাকা কমল

    দেশের বাজারে টানা দুই দফা ঊর্ধ্বমুখী থাকার পর এবার কমল সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার মিলিয়ে দুই দিনে সোনার দাম মোট ৩ হাজার ৮৪৯ টাকা বৃদ্ধি পেয়েছিল, যার মধ্যে গতকালই বেড়েছিল ১ হাজার ৬৩৩ টাকা।

    নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বর্তমানে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    মানভেদে সোনার দামে ভিন্ন হারে পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমার পাশাপাশি ২১ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ হাজার ১০৮ টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়না ১৭৫ টাকা কমে ৩ হাজার ৬৭৪ টাকা এবং ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকা হয়েছে।

    আরও পড়ুন

    যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
    টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড
    রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
    প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী?
    জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর
    মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই
    আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক অর্থসচিব পদে খায়েরুজ্জামান মজুমদার
    বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান