• প্রচ্ছদ
  • আন্তর্জাতিক
  • ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, ভারতে সতর্কতা জারি
  • ভুটানে হিমবাহ হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, ভারতে সতর্কতা জারি

    বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পশ্চিম ভুটানের গাসা জেলায় হিমবাহ গলা পানি জমে তৈরি হওয়া শিনতাফু হ্রদের বাঁধ ভেঙে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। হ্রদটি মো ছু নদীর উৎসস্থলে অবস্থিত এবং এটি দেশটির ১৭টি ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের অন্যতম। পানির প্রচণ্ড তোড়ে নদীর তীরবর্তী জনপ্রিয় পর্যটনকেন্দ্র গাসা শাচুর সমস্ত স্থাপনা ধ্বংস হয়ে গেছে। তবে সময়মতো বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    বন্যার পানির প্রবল স্রোতে মো ছু নদীর জলস্তর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এতে পুনাখা অঞ্চলের একটি সেচ প্রকল্প আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুনাখা-গাসা সংযোগ সড়কের একাংশ ভেসে গেছে। বন্যার পানি এরই মধ্যে পুনাখা জং থেকে আট কিলোমিটার দূরে স্রিগাং এলাকা পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে।

    এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আসামের ধুবড়ি এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা। এছাড়া কোচবিহার প্রশাসনের পক্ষ থেকেও সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

    আরও পড়ুন

    যুক্তরাষ্ট্রের ওরেগনে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৩
    তাইওয়ানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল পাকিস্তান
    ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড়
    ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর
    মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
    মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা
    যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী
    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪