• প্রচ্ছদ
  • জাতীয়
  • শাহজালালে ২৪ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই বিদেশি যাত্রী
  • শাহজালালে ২৪ কোটি টাকার স্বর্ণসহ আটক দুই বিদেশি যাত্রী

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ দুই বিদেশি যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে-৫৮৬-এ আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ দশমিক ৬০ কেজি স্বর্ণ জব্দ করা হয়। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    কাস্টমস সূত্রে জানা গেছে, স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছিল। ফ্লাইটটি অবতরণের পর ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় উপস্থিত হন চেন লিউইয়ুন ও মো জিয়াওইয়ু নামের দুই যাত্রী। সন্দেহভাজন হিসেবে তাদের থামিয়ে তল্লাশি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা।

    তল্লাশির সময় দেখা যায়, ওই দুই যাত্রী তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে কাপড় দিয়ে সেলাই করে নরম হলুদ রঙের পদার্থ লুকিয়ে রেখেছেন। পরবর্তীতে সেগুলো পরীক্ষা করে স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।

    ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, বর্তমানে আটক দুই যাত্রী এবং উদ্ধার করা স্বর্ণের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কাস্টমস আইন, ২০২৩ এবং প্রযোজ্য ফৌজদারি আইনের আওতায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা বজায় রাখতে ও চোরাচালান রোধে এই ধরনের নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, যাত্রীদের শরীরে বা পোশাকের ভেতরে বিশেষ কৌশলে মূল্যবান ধাতু চোরাচালানের চেষ্টার ঘটনা নতুন নয়। এ ঘটনায় আটক যাত্রীদের বিরুদ্ধে আনীত অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি হবে আদালতের মাধ্যমে। আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মামলার বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

    আরও পড়ুন

    জাপান সফর শেষে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    পর্যটন মেলায় বিমান ভাড়ায় ইউএস-বাংলার বড় ছাড়
    পাবনায় স্থানীয় শ্রমিক লীগ নেতা ও ভাতিজা গুলিবিদ্ধ
    আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির সময়সূচি পরিবর্তন
    যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকা প্রধানমন্ত্রীর ফ্লাইট
    জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
    ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা
    নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান