
চার দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। এর আগে গত ২৬ অক্টোবর তিনি জাপান সফরে যান।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে মিলিত হন। এছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। সফরকালে প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেন।
