শিরোনাম
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ইথিওপিয়ান এয়ারলাইন্সের টিকিটে ১০ শতাংশ ছাড় চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের |: হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর গাজার শিশুদের সাহায্যে দেড় কোটি টাকা তুললেন হামজা চৌধুরী সুনামগঞ্জে দেড় শতাধিক সিসি ক্যামেরা অকেজো: বাড়ছে অপরাধ করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৌদিগামী ১৫৩ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারণায় অস্বস্তিতে রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা
  • চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা

    চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের এক অনন্য নজির স্থাপন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলিয়ে প্রায় ১৫ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরের বিভিন্ন স্থানে দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে বাস্তবায়িত এই আয়োজন পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি বড় বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

    সকালে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে নারকেলের চারা রোপণের মাধ্যমে তিনি দিনব্যাপী এই আয়োজনের সূচনা করেন। দিনশেষে সীতাকুণ্ডের ফৌজদারহাটসংলগ্ন ডিসি পার্কে র‍্যালি শেষে উপদেষ্টার হাতে এক লাখতম চারা হিসেবে আরেকটি নারকেলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সেনাবাহিনীর প্রতিনিধি কর্নেল খলিল উল্লাহ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম উপস্থিত ছিলেন।

    উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এই উদ্যোগকে সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি অন্য জেলার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় এমন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের সরকারি লক্ষ্যমাত্রা কোনো উচ্চাভিলাষী পরিকল্পনা নয়; বরং সম্মিলিত প্রচেষ্টা ও জনসম্পৃক্ততার মাধ্যমে এটি অর্জন সম্ভব। তিনি বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে গাছের পরিচর্যা ও সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি চট্টগ্রামের পাহাড় ও ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় দুর্যোগের পর ব্যবস্থা না নিয়ে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। দুর্যোগ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগে থেকেই ঝুঁকি চিহ্নিত করে জানমাল রক্ষায় স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই কর্মসূচিকে নিছক বৃক্ষরোপণ না বলে ‘বেঁচে থাকার আন্দোলন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, উন্নয়নের প্রয়োজনে কাজ চললেও তা যেন আগামী প্রজন্মের জন্য পরিবেশগত ঝুঁকি তৈরি না করে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের অংশ হিসেবে ‘এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

    এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি ছিল চ্যালেঞ্জিং। চারা সংগ্রহ, গর্ত খোঁড়া এবং সেগুলো বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কাজ সমন্বিতভাবে সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ৪০ হাজার চারা সরবরাহ করেছে এবং বেসরকারি সংস্থাগুলোও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। উল্লেখযোগ্য যে, সরকারি কোনো অর্থ ব্যয় ছাড়াই এই বিশাল কর্মসূচি সফল হয়েছে। উপকূলীয় পরিবেশ বিবেচনায় সন্দ্বীপে এক হাজার নারকেলগাছ এবং আনোয়ারায় ২০ হাজার গাছ রোপণের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আগের দিন সন্ধ্যার মধ্যে প্রয়োজনীয় গর্ত খোঁড়ার কাজ শেষ হয়।

    শুধু চারা রোপণ নয়, সেগুলো বাঁচিয়ে রাখাই এখন মূল লক্ষ্য। জেলা প্রশাসক জানিয়েছেন, চারাগুলোর সুরক্ষায় বেড়া দেওয়ার পাশাপাশি নিয়মিত তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় প্রতিনিধি ও শিক্ষকদের অংশগ্রহণে বন বিভাগের কারিগরি সহযোগিতায় এই পরিচর্যা নিশ্চিত করা হবে। চারা মারা গেলে বা দুর্বল হয়ে পড়লে তা প্রতিস্থাপনের জন্য অতিরিক্ত ১০ থেকে ২০ হাজার চারা মজুত রাখা হয়েছে।

    এই কর্মসূচিতে সরকারি দপ্তরের লোকজন ছাড়াও রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য ও সাংবাদিকরা অংশ নেন। এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক থাকাকালে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দুই মাসে এক লাখ গাছ রোপণের সফল কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। সেখানে ২০২৫ সালের ১০ মে শুরু হওয়া ওই আয়োজনের সমাপ্তি ঘটে ১০ জুলাই কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে।

    আরও পড়ুন

    উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ
    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের