শিরোনাম
রাজবাড়ীতে মানবপাচার মামলায় পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ৬১ বছরে শাহরুখ খান: রূপালী পর্দার আইকনিক ফ্যাশন ও স্টাইল মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার ফ্লোরিডায় আবাসিক এলাকায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু ফরিদপুরে নিখোঁজ শিশুর সন্ধানে পিবিআইয়ের দীর্ঘ রাতভর অভিযান পরীক্ষাপদ্ধতি সংস্কার ও সম্মিলিত দায়বদ্ধতার: এইচএসসিতে ফলাফল বিপর্যয় ইরানে সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য হ্যালি জাপানি শর্ত মেনে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
  • মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

    ধনাগোদা বার্তা.

    সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
    চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৯ ডিসেম্বর) উপজেলার সুজাতপুর বাজারে এই মিছিল হয়। মিছিলটি মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এ সময় বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা তানভীর হুদার নেতৃত্বে বৈষম্যহীন মতলব গড়তে আমরা ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করে যাব।
    আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার ছগির, সহ-সভাপতি সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ আখন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, সাবেক ইউপি সদস্য আবু সায়েম, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, পৌর যুবদলের সাবেক যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম, বিএনপি নেতা আ. কাদের, আ. আজিজ, যুবদল নেতা ইকবাল হোসেন গাজী, হাসানুল কিবরিয়া তপন, জিলানী খান, মো. শাহাদাত হোসেন, গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদল নেতা নাদিম ভূঁইয়া, সাদ্দাম হোসেন, তানজিল প্রধান, শরিফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    ছবি ক্যাপশন :
    মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে সুজাতপুর বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)