
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পশ্চিম সরফভাটা ছনাগাজী তালুকদার বাড়ির বাসিন্দা ছিলেন এবং সরফভাটা ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি ও স্থানীয় একটি কামিল মাদ্রাসার দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ সমাজসেবক মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫)। রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর, যখন তিনি জঙ্গল সরফভাটা পাহাড় এলাকায় নিজের বাগান পরিদর্শনে গিয়ে অতর্কিত হামলার শিকার হন। স্থানীয়ভাবে চিহ্নিত কিছু দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। ঘটনার পর তাঁকে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল ও সবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তাঁর প্রয়াণ ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর জঙ্গল সরফভাটা পাহাড়ে নিজের বাগান দেখতে গেলে চিহ্নিত কয়েকজন দুষ্কৃতকারী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনার আগে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। মৃত্যুর পর পুলিশ আইনগত ব্যবস্থা নিতে উদ্যত হলে স্বজনরা জানাজার প্রক্রিয়া শুরু করেন। পরবর্তীতে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মরহুমের জানাজা রোববার বাদ জোহর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় এবং বাদ মাগরিব ও এশা পশ্চিম সরফভাটার হযরত আবদুল হামিদ শাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
