শিরোনাম
শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট কংগ্রেস হারালে ‘মিস্টার ভেটো’ হবেন ট্রাম্প, জানালেন নিজেই এইচএসসিতে নজিরবিহীন ফল বিপর্যয়কে শিক্ষার জন্য বড় অশনিসংকেত বললেন চিকিৎসক শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে ১৫ বছর বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে ৭৩ শতাংশ, কলকাতার ব্যবসায় পতন চলতি বছরের ৯ মাসে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা বাড়ল ৩৫ শতাংশ সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত: চরম ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ফ্যাসিবাদী আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবহেলিত ছিল: উপাচার্য ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন মাথাব্যথা লিসান্দ্রো মার্তিনেজ ৩৫ উড়োজাহাজ কেনা নিয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ
  • শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট
  • শেষ হলো হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট

    চট্টগ্রামের সিজেকেএস জিমনেশিয়ামে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল চার দিনব্যাপী ‘হোসেন মটরস মহানগর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর। সোমবার বিকেলে ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে। এই ফাইনাল ম্যাচগুলো দেখার জন্য জিমনেশিয়ামে প্রচুর দর্শক সমাগম হয়েছিল।

    টুর্নামেন্টের ফাইনালে ছয়টি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বিজয়ীরা। বালক অনূর্ধ্ব-১৪ দ্বৈত ইভেন্টে কেডিএসের আরিয়ান ও আহমেদুল জুটি একই দলের রিধি ও মুসা জুটিকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক অনূর্ধ্ব-১৮ দ্বৈত ইভেন্টে দি একলি বাংলাদেশের রাহাত ও হামজা জুটি সামস ব্যাডমিন্টন ক্লাবের জারিফ ও সাবিত জুটিকে ২-০ সেটে পরাজিত করে। এছাড়া একই ইভেন্টের এককে রাহাত নুর ২-০ সেটে হামজা মুহাম্মদকে হারিয়ে শিরোপা জেতেন।

    ভেটারান অনূর্ধ্ব-৪৫ দ্বৈত ইভেন্টে আগ্রাবাদ কমরেড-১-এর নুরুল হক ও রমজান জুটি মল টুয়েন্টি ফোরের এনামুল ও আশরাফুল জুটিকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরুষ দ্বৈত ফাইনালে কেডিএডের সাজ্জাদ ও আকিব জুটি ২-১ সেটে এন এন কর্পোরেশনের জয়নাল ও মাসুদ জুটিকে হারিয়েছে। অন্যদিকে, বালিকা দ্বৈতের লড়াইয়ে কেডিএসের ফারিয়া ও জোবাইদা জুটি ফ্রেন্ডস ক্লাবের আনিসা ও জারা জুটিকে ২-০ সেটে সরাসরি পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার সভাপতি হাসান মো. শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হোসেন মটরস ও হোসেন স্প্রিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।

    চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির চেয়ারম্যান ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) গোলাম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সল আহম্মেদ, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ডিসি (সদর) ফেরদৌস আলী চৌধুরী, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান নিশান চাকমা, মহানগর ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ইবাদুল হক লুলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ও ব্যাডমিন্টন কমিটির সম্পাদক নিয়াজ মোহাম্মদ খানসহ অন্যান্যরা। এই আয়োজনের মাধ্যমে নগরীর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাডমিন্টন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    আরও পড়ুন

    রাঙ্গুনিয়ায় হামলায় আহত সমাজসেবক সাইদুর রহমানের মৃত্যু
    চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
    চট্টগ্রামে এইচএসসি: ৬ কলেজে শতভাগ পাস, শূন্য পাস ৩টি প্রতিষ্ঠানে
    নোয়াখালীর হাতিয়ায় হাতকড়াসহ অভিযোগে জড়িত ব্যক্তি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য
    উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মুখে দুই ব্যক্তি অপহৃত, একজনের মৃত্যু
    কুমিল্লায় প্রায় ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি
    কর্ণফুলীতে মমতার উদ্যোগে ৪ হাজার ৫০০ চারা বিতরণ
    চট্টগ্রামে এক দিনে এক লাখ চারা রোপণ: দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপদেষ্টা