
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদী শাসনামলে যথাযথ মূল্যায়ন ও অবহেলার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়নি।
উপাচার্য আক্ষেপ করে বলেন, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় প্রতিটি সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, দীর্ঘ এই সময়ে কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি। ফ্যাসিবাদী সরকারের আমলে বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে এবং প্রাপ্তির খাতা কার্যত শূন্যই রয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের ওপর জোর দিয়ে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, বর্তমান সরকারের নীতিনির্ধারকদের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সংসদ সদস্য ও সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের এখনই সক্রিয় হতে হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের বঞ্চনা ও দুর্দশাকে অর্জনে রূপান্তর করতে তিনি সংশ্লিষ্ট সবার কার্যকর ও ইতিবাচক উদ্যোগ কামনা করেছেন। সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ সুদৃষ্টির প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আহ্বান জানাই—শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশা ও।
