
মোঃ নাজমুল প্রধান, মতলব চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা গজরা ইউনিয়ন যুবদল ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে গজরা ইউনিয়নের ৯২ নং গজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শফিকুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফেজ মুন্সি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গজরা ইউপি যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউল্লাহ অনু । বিশেষ অতিথি বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি রুহুল আমিন মাস্টার , সাধারণ সম্পাদক মো. শাহআলম মোল্লা, মো. জলিল মেম্বার, মো. হযরত আলী, চাঁদপুর জেলা ভ্রমণ কমিটির সাংগঠনিক সম্পাদক বলারাম গোস্বামী, গজরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সুমন মুন্সি, প্রচার সম্পাদক সুফল বেপারী , স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলামিন মজুমদার , ছাত্র নেতা সানজির আহাম্মেদ, আরিয়ান ইসলাম প্রমুখ।কর্মী সমাবেশেো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা কবির প্রধান, গজরা ইউপি যুবদলের সহ-সভাপতি হাসান ইমাম স্বপন , কামরুজ্জামান শ্যামল , সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক মহসিন কাজী, মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রাসেল সহ ইউনিয়ন বিএনপি’,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
