শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব দক্ষিণে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান – Dhonagoda Barta
  • মতলব দক্ষিণে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্যঃ

    মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের পদোন্নতি, বদলী জনিত বিদায় ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেনু দাস এর যোগদান উপলক্ষে একযোগে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
    আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বিদায়ী ইউএনও ফাহমিদা হক বক্তব্য রাখেন। এ সময় মতলব দক্ষিণে ২ বছর ১১ মাসের দায়িত্ব পালনকালে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজনসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি। এই অঞ্চলের মানুষ অত্যন্ত সহজ-সরল প্রকৃতির এবং প্রশাসনের কাজে তারা সহযোগিতা করতে সদা প্রস্তুত।
    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নবনিযুক্ত ইউএনও রেনু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক কবি সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, জেলা কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকন প্রমূখ।
    এ সময় নবনিযুক্ত ইউএনও রেনু দাস ও বিদায়ী ইউএনও ফাহমিদা হককে ফুল দিয়ে বিদায় এবং বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রসাশন ও পরিষদের সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)