
সমির ভট্রচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিনে এই প্রথম দালাল মুক্ত স্ব্যাস্থ্য সেবা দিতে ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ম্যাক্স সেন্টাল হাসপিটালের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে ।
গত ৪ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় মতলব কমিউনিটি সেন্টারে ম্যাক্স ফাউন্ডেশনের কো- চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও পালাখাল ডিগ্রি কলেজের প্রফেসার শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন ম্যাক্স ওয়ান ইন্টারন্যাশনাল প্রইভেট লিমিটেডের চেয়ারম্যান শেখ ওমর ফারুক শাহিন । বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম সারোয়ার সেলিম, ফাউন্ডার সদস্য ও মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার, ফাউন্ডার সদস্য সোলেমান গাজী (কচুয়া) ফাউন্ডার সদস্য নেছার বিন বাসার প্রমুখ । এ সময় ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের ফাউন্ডার সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথী শেখ ওমর ফারুক বলেন আমরা মানব সেবা করতে এসেছি, রোগীরা যাতে সল্প খরচে স্ব্যাস্থ্য সেবা নিতে পারে এরই ধারাবাহিকতায়
কচুয়া, হাজীগঞ্জ, চাঁদপুর সদরের পর এবার মতলব দক্ষিনে উদ্ভোধন হলো ম্যাক্স ওয়ান ফাউন্ডেশনের ম্যাক্স সেন্টাল হসপিটাল । এখানে মেম্বার কার্ডের মাধ্যমে রোগীরা ৫০ /. কম ভিজিটে ডাক্তার দেখাতে পারবে এবং সকল পরিক্ষা করতে পারবে ৩৫/.কমে । এছাড়াও সিজারিয়ান রোগীদের জন্য থাকবে বিশাল ছাড় । এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন । এর আগে কলেজ রোডস্থ ম্যাক্স সেন্টাল হসপিটালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইকরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিল সাইফুল্লাহ ।
