
সমীর ভট্টাচার্য বলু ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদে সিমান্ত সাহাকে আহবায়ক, অজয় চক্রবর্তী অভিকে যুগ্ম আহবায়ক এবং তন্ময় পালকে সদস্য সচিব কে ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে ।
গত ৭ই অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
এদিকে নবগঠিত এই কমিটির অনুমোদন পত্র মতলব দক্ষিণের ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, সহ-সভাপতি তপন সরকার , চাঁদপুর সদর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর, চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অপু কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক অতুনু সাহা, সিনিয়র সদস্য সাংবাদিক অমরেশ দত্ত জয়, সদস্য দীপ গুহ প্রমূখ।
