
সমির ভট্রচার্য্য :
মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে একজন নারীসহ ৩০৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারী আটক করা হয়েছে।
গত ১৬ জুন মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই মোঃ ইকরামুল হক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের নায়েরগাঁও ব্রীজের দক্ষিণ পাশে মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের পাকা রাস্তার হইতে অভিযান চালিয়ে মোঃ টেনু মিয়া সওদাগরের ছেলে শামিম মিয়া (৩০) কানাচোয়া গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫১) ও মতলবের আলোচিত চিহৃিত মাদক ব্যবসায়ী খালেকের স্ত্রী পলি আক্তার (৪৫) কে ৩০৯ পিস ট্যাবলেটসহ উদ্ধার করে মাদক আইনে মামলায় আদালতে প্রেরন করা হয়েছে ।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন মাদকসহ তিন আসামীকে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান আরো জোরদার করা হবে ।
ক্যাপশনঃ মতলব দক্ষিনে ৩০৯ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসাসী আটক ।
