শিরোনাম
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ পশ্চিমবঙ্গে পুলিশের গুলিতে মৃত্যু: এনকাউন্টার মডেল নিয়ে বিতর্ক তুঙ্গে যান্ত্রিক ত্রুটিতে আশকোনায় চালু হলো বিমানের টিকিট বিক্রয় কাউন্টার ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলব পৌরসভার ৬১ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা – Dhonagoda Barta
  • মতলব পৌরসভার ৬১ কোটি ৭৮ লক্ষ টাকার বাজেট ঘোষণা – Dhonagoda Barta

    ধনাগোদা বার্তা.

     

    রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ সকল উন্নয়নমূলক

    কর্মকান্ডগুলো দ্রুত শেষ করা হবে

    ………..পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, পৌরসভার জন্য একটি মাস্টার প্লান প্রনয়ন করা জরুরী। তাহলে প্রতি অর্থ বছরে কিছু উন্নয়ন কর্মকান্ড শেষ করে কয়েক বছরের মধ্যে মাস্টার প্লান বাস্তবায়ন করা সম্ভব হবে। অনেক বছর পরে হলেও উম্মুক্তভাবে বাজেট ঘোষণা করা হয়েছে। সে অর্থে আজ মতলববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এতে আপনারা নিজেরা থেকেই জানলেন পৌরসভার কোন কাজে কত টাকা ব্যয় করা হবে। তিনি আরো বলেন, রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্ট্রিট লাইটসহ সকল উন্নয়নমূলক কর্মকান্ডগুলো দ্রুত শেষ করা হবে। এ জন্য স্থানীয় সরকার, মন্ত্রী মহোদয়সহ অন্য কারো সহযোগিতার বিষয়ে আমি যোগাযোগ রক্ষা করবো।

    আজ ২৪ জুলাই রবিবার বিকাল ৩টায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

    মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে ও কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী।

    মতলব পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের ৬১ কোটি ৭৮লক্ষ টাকার বাজেট পেশ করেন পৌরসভার প্রধান নির্বাহী আবুল কালাম ভ‚ইয়া। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা, ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২৯ লক্ষ টাকা, ১লক্ষ টাকা সমাপনী স্থিতি দেখানো হয়েছে। সব মিলিয়ে রাস্তা-ঘাট, ব্রীজ ও কালভার্ট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, সুপার মার্কেট ও কমিউনিটি সেন্টার, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নকে বাজেটে গুরুত্ব দেয়া হয়েছে।

     

     

    ক্যাপশন ঃ মতলব পৌরসভার বাজেটে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)