শিরোনাম
মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব
  • মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ধনাগোদা বার্তা.

    স্বাস্থ্যবিধি মেনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

    ৫ নভেম্বর এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও মেলার পতাকা উত্তোলন করেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু। পরিচালনা করে প্যারেড কমান্ডার আদিল আরহাম অহন। এরপর সদস্যগণ শপথ গ্রহণ করে। শপথ পরিচালনা করে শিশু সদস্য তানজীল আহমেদ স্বপ্নীল।পরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তরুন সদস্য কামরুল হাসান নিপু। মেলার সভাপতি মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে শিশু সদস্য শামসুল আলম ও গীতা পাঠ করে শিশু সদস্য ল²ী বনিক।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলার সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, জাকির হোসেন, প্রবীণ সদস্য ফারুক বিন জামান, নাসির আহমেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল আলম রিয়াদ, তরুন সদস্য এসএম সেলিম, মোস্তফা কাদরী, শাহনাজ পারভীন কাকলী, আইনুন্নাহার কাদরী, জাভেদ হাসান সিদ্দিকী, প্রাক্তন শিক্ষক ক্ষিতিশ চন্দ্র সরকার, শিক্ষক রীনা বনিক, সাংবাদিক আকতার হোসেন, আহবায়ক মাহফুজ কাদরী, শিশু সদস্য আবদুল মুনাফ ইহান প্রমুখ।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মেলার এ শুভ দিনে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি সবাইকে নিয়ে এ মেলার ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবেন বলে প্রতিশ্রæতি দেন।
    বক্তব্যের পর আবৃত্তি পাঠ করে শোনায় ফাইজা ফারহিন ও গান গেয়ে শুনায় জুঁই সাহা। পরে ৪ঠা নভেম্বর আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা ও অন্যান্য পুরষ্কার প্রদান করা হয়। সবশেষে শত শত শিশু সদস্য, অভিভাবক ও অতিথিদের কলকাকলীতে কেক কাটা উৎসব পালিত হয়েছে।

    আরও পড়ুন

    লালমাইয়ে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু
    চট্টগ্রামকে নান্দনিক নগরী গড়ার উদ্যোগে শাহাদাত হোসেনের আহ্বান
    ইয়াবা আত্মসাতের অভিযোগে জড়িত ব্যক্তি এসআইকে পুরস্কার দিলেন এসপি
    সাজেকের অবরোধ অব্যাহত: সরকারি প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা হয়নি
    চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
    বাঁশখালীর জলকদরের তীরে কাশফুলের সমারোহে দর্শনার্থীদের ভিড়
    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের