শিরোনাম
বিএনপি সরকার গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী: নাহিদ ইসলাম ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র কমিউনিটি ক্লিনিকের নাম বদলে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ হবে অরুণাচলে বাঁধবিরোধী আন্দোলনে সংঘর্ষ, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী নতুন পোশাকে যাত্রা শুরু করছে পিআইএ কেবিন ক্রুরা ফিলিপাইনে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ উজিরপুরে সংঘাতের জেরে প্রাণহানি, মাইক্রোবাসসহ আটক নয়জন দিল্লি বিমানবন্দরে হয়রানির নেপথ্যে সিইসির ভাই: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সৌদির কারাগারে সাড়ে সাত হাজার বাংলাদেশি
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> জাতীয় >> মতলব >> সারাদেশ
  • শিক্ষকদের মূল্যায়ন করে সরকার উন্নত জাতি গঠনের কাজ করছে-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
  • শিক্ষকদের মূল্যায়ন করে সরকার উন্নত জাতি গঠনের কাজ করছে-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ (চাঁদপুর)ঃ শিক্ষকরা হাত ধরে আমাদের অর্থনীতিও শক্তিশালী। ২০৪১ সালে দেশে আর কোনো দরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী দুর্নীতি পছন্দ করেন না, কেউ দূর্ণীতি করলে ছাড় পাবেন না।
    গতকাল বুধবার বিকেল চারটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন এসব কথা বলেন।তিনি আরো বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার হাতিয়ার,তাই শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের বেতন ভাতাও বৃদ্ধি করেছে। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন,আপনারা একটু আন্তরিক ভাবে শিক্ষার্থীদের পাঠদানের প্রতি যত্নবান হবেন। কোনরকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।

    অনুষ্ঠান শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সম্মাননা গ্রন্থ শিক্ষকদের হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুবিন সুজন,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু সহ সামাজিক,রাজনৈতিক, সাংবাদিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

    আরও পড়ুন

    নতুন পিকআপে স্বপ্নযাত্রা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
    সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে পিতা-কন্যাসহ নিহত ২
    চট্টগ্রামে ক্রিয়েটিভ আইটির ভিডিও এডিটিং কোর্সের ব্যাচ সমাপনী
    কক্সবাজারে ফের হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন পর্যটকরা
    কক্সবাজারে হোটেলে ফের অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকদের সৈকতে ছুট
    আজ থেকে রাত আটটায় বন্ধ শপিং মল ও দোকানপাট
    শাহজালালে যাত্রীবেশে লাগেজ সম্পদ সংক্রান্ত ঘটনায়: সমন্বয় অভিযানে আটক
    নিরাপত্তাশঙ্কার মধ্যেও ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেল বিমান