শিরোনাম
পাক-আফগান সীমান্তে নতুন উত্তেজনা, পাল্টাপাল্টি নিরাপত্তা ঘটনায় জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার ডাক প্রধানমন্ত্রীর জিপিএ-৫ প্রাপ্ত ৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রধান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন কালীগঞ্জে ফল ব্যবসায়ী কমিটি গঠন, সভাপতি মেহেদী হাসান বাবু,সম্পাদক জাকির হোসেন,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে আত্মহত্যার প্ররোচনার আসামীর পিতা হতে চান সভাপতি
  • মতলবে আত্মহত্যার প্ররোচনার আসামীর পিতা হতে চান সভাপতি

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চান ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামীর পিতা খোরশেদ আলম খান। এই নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মাঝে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

    জানা যায়, বহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম খানের ছেলে আকাশ খান বহরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়, যা আজও চলমান রয়েছে। এদিকে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন খোরশেদ আলম খান। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে খোরশেদ আলম খানের বিষয়ে জোর তদবির এর অভিযোগ রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খানের। কারণ প্রধান শিক্ষকের আপন চাচা হন তিনি।

    স্থানীয়রা জানান, যিনি সভাপতি হতে চাচ্ছেন তার ছেলে আকাশ খান বহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বৃষ্টি আক্তারকে বিদ্যালয় আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।বৃষ্টি আক্তার ছেলের বাবা ও অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকদের নিকট অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে গত ২০১৯ সালের ২৫ সেপ্টম্বর সআত্মহত্যা করতে বাধ্য হয়। আর এই ঘটনায় বৃষ্টির মা রোকেয়া আক্তার বাদী হয়ে আকাশ খানকে প্রধান আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। মামলায় মতলব দক্ষিণ থানা পুলিশ আকাশ খানকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। কয়েক মাস জেলে থাকার পর জামিনে বেরিয়ে বৃষ্টি আক্তার এর পরিবারকে নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে।

    বহরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের দুষ্কৃতকারী ব্যক্তির পিতা যেন শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে না পারে সেদিকে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)