
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে হরিনা চালিতাতলী এ্যাডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
১৫ই’ এপ্রিল বুধবার সকাল ১১ টায়- বিদ্যালয়ের হল রুমে ক্রীড়া প্রতিযোগিতা’ পুরুষ্কার বিতরনীর পূর্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুনীর আহমেদ ছিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তপন কুমার ও মোর্শেদ আলমের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোক্তার গাজী,শিক্ষদের মধ্য বক্তব্য রাখেন সহ কারী প্রধান শিক্ষক আঃ রশিদ গাজী, সহকারী শিক্ষক সুকুমার রায়, উপস্থিত ছিলেন শিক্ষক জুয়েল, হারেছ, রুবেল সহ শিক্ষার্থী বৃন্দ।
