শিরোনাম
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতে উঠলেন শাওন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রদল নেতা রবিউল রাশেদ আল মাহমুদ তিতুমীর: এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ১লা নভেম্বর থেকে সব খাবার ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক ওয়্যারেবল এআই: নিত্যসঙ্গী নাকি গোপনীয়তায় হানা? দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বিমানবন্দরগুলো এ্যানি ফেরদৌসের কন্যা তাসিন ফেরদৌসের অকালমৃত্যু: শোকস্তব্ধ কমিউনিটি ৫ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি ফরাসি শিক্ষার্থীদের নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’: নেপথ্যে কি পুলিশ?
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ১লা নভেম্বর থেকে সব খাবার ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক
  • ১লা নভেম্বর থেকে সব খাবার ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক

    দেশের সব ধরনের খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। রেস্তোরাঁ, বেকারি এবং মিষ্টির দোকানের পাশাপাশি রাস্তার পাশের পিঠা, পুরি ও পিয়াজুর দোকানকেও এই নিয়মের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে বিশেষায়িত খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে নিতে হবে লাইসেন্স। আগামী ১লা নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্ধারিত ক্ষেত্রে নিবন্ধন বা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করা হলে তা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

    বিএফএসএর নির্দেশিকা অনুযায়ী, প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন নেয়া বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, বেকারি, ফলের রসের দোকান, পেস্ট্রি শপ, ক্যাটারিং সেবা, প্যাকেটজাত খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান, মিষ্টির দোকান, দুগ্ধপণ্য প্রস্তুতকারক এবং কাঁচা ও তাজা খাবার ছাড়া অন্যান্য খাদ্যপণ্যের আমদানিকারক। এছাড়া রাস্তার ধারের পিঠা, পুরি ও পেঁয়াজু বিক্রেতারাও এই নিবন্ধনের আওতাভুক্ত। পাশাপাশি পাইকারি মুদি খাদ্য ব্যবসা, খাদ্য সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ এবং ভোজ্যতেল ও ভোজ্য লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও নিবন্ধন সংগ্রহ করতে হবে। অন্যদিকে চার শ্রেণির বিশেষায়িত খাদ্য ব্যবসার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে স্বাস্থ্য সহায়ক ও সম্পূরক খাদ্য, বিশেষ পথ্য, চিকিৎসাসংক্রান্ত বিশেষ পথ্য, প্রোবায়োটিক, প্রিবায়োটিক খাদ্য এবং নিউট্রাসিউটিক্যালস পণ্য। এছাড়া বংশগত বৈশিষ্ট্য পরিবর্তিত বা সংশোধিত খাদ্য, জৈব খাদ্য, কিরণ-সম্পাতকৃত খাদ্য, অভিনব খাদ্য, পুষ্টিসমৃদ্ধ বা ফর্টিফায়েড খাদ্য এবং রোগের ঝুঁকি কমানোর দাবি-সংবলিত পণ্যের জন্যও বিধান অনুযায়ী লাইসেন্স ও নিবন্ধন নিতে হবে।

    নতুন এই নিয়মের আওতায় প্রচলিত ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার প্রথমবার নিবন্ধন বিনা ফিতে করা যাবে। তবে বিশেষায়িত খাদ্য ব্যবসার লাইসেন্স ফি নির্ভর করবে প্রতিষ্ঠানের আয়তন ও শ্রেণির ওপর। ১০০ বর্গমিটার বা তার কম আয়তনের প্রতিষ্ঠানের প্রিমিসেস লাইসেন্স ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে ১০ হাজার বর্গমিটারের বেশি আয়তনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ফি ৬০ হাজার টাকা পর্যন্ত। নিবন্ধন ও লাইসেন্সের মেয়াদ থাকবে তিন বছর এবং মেয়াদ শেষ হওয়ার পর তা নিয়মিত নবায়ন করতে হবে। প্রতিটি খাদ্যপণ্যের প্যাকেটে বিএফএসএর নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা পণ্যের নিবন্ধন যাচাই করতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগের ক্ষেত্রেও এই নম্বরটি ব্যবহার করতে পারবেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবিধানমালার তফসিল-১০ অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ এবং শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। লাইসেন্সের জন্য ৬.১, ৭.১, ৮.১ ও ৯.১ নম্বর ফরম এবং নিবন্ধনের জন্য ৫.১ নম্বর ফরমে আবেদন জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে আবেদনপত্র নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে জমা দেয়া যাবে। পরবর্তীতে পুরো আবেদনপ্রক্রিয়া অনলাইনে চালুর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। ১লা নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে বিএফএসএ। কর্তৃপক্ষের আশা, এই ব্যবস্থার মাধ্যমে খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

    আরও পড়ুন

    শাহজালাল বিমানবন্দর থেকে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান
    দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে দেশের বিমানবন্দরগুলো
    অতিরিক্ত ডিআইজি জহিরের কুকীর্তি ফাঁস
    সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রায় আট
    জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
    শাহজালালে পড়ে থাকা ১২ পরিত্যক্ত উড়োজাহাজ নিয়ে জটিলতা
    বিমানমন্ত্রী: সৌদির অনুমতি পেলেই রিয়াদে আবার ফ্লাইট চালু