শিরোনাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন মতলব উত্তর ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধন করলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি |: মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ ‘জেলার ২’ দিয়ে বিশ্বজুড়ে ৭০০ কোটির ইতিহাস রজনীকান্তের পশ্চিম ফতেপুর ইউনিয়ন গোয়াল ভাওর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় কোরানের পাখিদের নিয়ে দুপুরের খাবার খেলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রা শুরু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিএনপির কর্মসূচি ঘোষণা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে বগুড়ায় ৪৫ দিনের শিশু কোলে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৬ নভেম্বর কক্সবাজার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    কক্সবাজার বিমানবন্দর এখন নতুন রূপে সেজেছে। সমুদ্রের কোল ঘেঁষে তৈরি দীর্ঘ রানওয়ে এবং আধুনিক যাত্রী টার্মিনাল স্থাপনের মাধ্যমে এটি আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করবেন। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে পর্যটন নগরী কক্সবাজার সরাসরি আন্তর্জাতিক আকাশপথের সঙ্গে যুক্ত হবে।

    বিমানবন্দরটির রানওয়ে সম্প্রসারণ করে বর্তমানে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে, যা বড় আকারের বিমান চলাচলের উপযোগী। যাত্রী টার্মিনালটি প্রায় ১৮ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এখানে চেক-ইন কাউন্টার, আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, উন্নত স্ক্যানিং প্রযুক্তি, লাগেজ ও কনভেয়ার বেল্ট, লিফট, এসকেলেটর এবং বোর্ডিং ব্রিজের মতো সব ধরনের আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।

    টার্মিনাল পরিচালনার বিষয়ে যান্ত্রিক প্রকৌশলী মো. নূর নবী জানান, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার সব নিয়ম ও মানদণ্ড মেনেই যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. সিফাত উল্লাহ জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আদলে এখানে উন্নত লাগেজ ব্যবস্থাপনা ও এক্স-রে স্ক্যানার বসানো হয়েছে। এছাড়া বহির্গমন ও আগমনী এলাকায় মোট ১০টি ইমিগ্রেশন কাউন্টার, সিসিটিভি নেটওয়ার্ক এবং শুল্কমুক্ত দোকানের ব্যবস্থাও রয়েছে।

    এই প্রকল্পের ফলে কক্সবাজারের অর্থনীতিতে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকার মতে, সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যটনের পাশাপাশি শুঁটকি ও তাজা শাকসবজি মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে রপ্তানি সহজ হবে। একইসাথে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ.ন.ম. হেলাল উদ্দিনের মতে, এই উন্নয়ন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন মানচিত্রে কক্সবাজারের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেবে। তবে দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করতে নিয়মিত বিমানসেবা ও পর্যাপ্ত পর্যটন অবকাঠামোর সমন্বয় প্রয়োজন।

    আরও পড়ুন

    পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে
    প্রয়োজন হলে সরকার চাইলে ক্রসফায়ার করব: আইজিপি
    সংসদের নিম্নকক্ষ ৪ ও উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
    কমনওয়েলথ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে হুমায়ুন কবির
    গ্যাস সংকটে আবারো বন্ধ যমুনা সার কারখানা
    তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
    পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ
    মহাবিপন্ন চালমুগরা গাছ: দ্রুত বিলুপ্তির পথে মূল্যবান ভেষজ