
সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধনহীন ১৭৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
জানা গেছে, গেল রোববার (১০ অক্টোবর) অনিবন্ধিত ও অননুমোদিত ১৭৯টি নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলকরণসহ লিংক বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিটিআরসিকে অনুরোধ জানায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে তালিকায় ২৪ নম্বরে থাকা নিউজহান্ট ডটকম ডটবিডি নামে অনলাইন পোর্টালটির লিংক বন্ধ না করে চালু রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এরই প্রেক্ষিতে তালিকায় থাকা অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ করল বিটিআরসি।
